রণবীরের পার্স থেকে তিনি টাকা চুরি করেন, প্রকাশ্যে জানালেন দীপিকা
রণবীরের পার্স থেকে তিনি টাকা চুরি করেন, প্রকাশ্যে জানালেন দীপিকা
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সম্পর্ক ও বিয়ে নিয়ে টিনসেল টাউনে অনেকদিন ধরেই গুঞ্জন চলেছে। এমনকী তাঁদের বিয়ের একবছর পরও তাঁদের অনুগামীরা দম্পতির কাছে এত কুল থাকার টিপসও চেয়েছেন। যদিও দীপিকা বরাবরই বলে এসেছেন যে তিনি অন্য সাধারণ গৃহবধূ বা প্রেমিকার মতোই আচরণ করেন। অন দশটা মেয়ের মতোই দীপিকা তাঁর স্বামীকে বিছানায় টেনে রাখেন, যখন রণবীর খুব ব্যস্ত থাকেন তখন তাঁকে স্পেস দেন, তবে ছোট ছোট বিষয় নিয়ে দীপিকা ঝগড়াও করেন রণবীরের সঙ্গে। এসব কিছুর পাশাপাশি দীপিকা এও জানিয়েছেন যে তিনি রণবীরের পার্স থেকে টাকাও চুরি করেন।

দীপিকা বলেন, 'আমি মাঝে মাঝে রণবীরের পার্স থেকে টাকা চুরি করি, অন্য গৃহবধূদের মতোই।’ তিনি আরও জানান যে একটা কনসার্টের মাঝে রণবীরের প্যান্ট ছিঁড়ে গিয়েছিল, তিনি সেটা সেলাই করে দেন। রণবীরের এ ধরনের আজগুবি ফ্যাশন ও তাঁর এত উদ্দীপনাকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু ওই কনসার্টে প্যান্ট ছিঁড়ে যাওয়ায় খুবই লজ্জা পেয়েছিলেন রণবীর। তারপর থেকেই দীপিকা তাঁর সঙ্গে সেলাই বাক্স নিয়ে ঘুরে বেড়ান। দীপিকা বলেন, 'আমরা বার্সেলোনার এক মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিলাম। রণবীর সেখানে ঢিলেঢালা প্যান্ট পরে অদ্ভুত ডান্স স্টেপ করছিল। হঠাৎই আমি একটি অস্বাভাবিক শব্দ শুনতে পাই। ওর প্যান্ট ছিঁড়ে গিয়েছে। আমায় ঘিরে তখন সবাই নাচছে, তার মাঝেই আমি রণবীরের প্যান্ট সেলাই করে দিই।’
দীপিকার বিয়ের পর তাঁর পরবর্তী ছবি 'ছপাক’ আসতে চলেছে ১০ জানুয়ারি। যেখানে তাঁকে এক অ্যাসিড আক্রান্তের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications