তাঁকে ব্যবহার করা হচ্ছে, অনুরাগ কাশ্যপের মন্তব্যে ‘‌মিনি মহেশ ভাট’‌ বলল কঙ্গনার টিম

তাঁকে ব্যবহার করা হচ্ছে, অনুরাগ কাশ্যপের মন্তব্যে ‘‌মিনি মহেশ ভাট’‌ বলল কঙ্গনার টিম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই কঙ্গনা রানাওয়াত ও টিম কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিক্ত পোস্ট করে বলিউডের তাপসী পান্নু, রিচা চাড্ডা ও স্বরা ভাস্করের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার টিম কঙ্গনার এই টুইটের বিরুদ্ধে মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে একগুচ্ছ টুইট্‌র মাধ্যমে কঙ্গনার টিমের তীব্র সমালোচনা করেন। অনুরাগ লেখেন, '‌অনেক হয়েছে’‌ এবং তিনি অভিনেত্রীকে ইঙ্গিত দেন যে তাঁকে ব্যবহার করা হচ্ছে।

তাঁকে ব্যবহার করা হচ্ছে, অনুরাগ কাশ্যপের মন্তব্যে ‘‌মিনি মহেশ ভাট’‌ বলল কঙ্গনার টিম


কঙ্গনার টিমকে উদ্দেশ্য করে অনুরাগ বলেন, '‌অনেক হয়েছে। এটা যদি তোমার পরিবার না দেখতে পায় আর তোমার বন্ধুরাও না দেখার ভান করে রয়েছে তাহলে এখানে একটাই সত্য কাজ করছে তা হল কেউ তোমাকে ব্যবহার করছে এবং তোমার আপন কেউ নেই। বাকি তোমার মর্জি, আমায় যা গালাগালি দেওয়ার দিয়ে যাও।’‌ যদিও এই টুইটের উত্তরে কঙ্গনার টিম অনুরাগকে মহেশ ভাটের সঙ্গে তুলনা করে মিনি মহেশ ভাট বলেছেন এবং দাবি করেছেন যে তিনি মুভি মাফিয়াদের রক্ষা করছেন।

কঙ্গনার টিম লেখেন, '‌মিনি মহেশ ভাট কঙ্গনাকে বলছেন যে তিনি একা এবং তাঁর আশপাশের মানুষ কঙ্গনাকে ব্যবহার করছে, দেশদ্রোহী, শহুরে নক্সালরা যেভাবে জঙ্গিদের সুরক্ষা দেয় তেমনি মুভি মাফিয়াদের সুরক্ষা দেওয়া হচ্ছে।’‌

অনুরাগ একগুচ্ছ টুইটে কঙ্গনার প্রতি তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর এই নতুন দিকটির তীব্র নিন্দা জানিয়েছেন, যার মাধ্যমে অনুরাগ মনে করেন যে '‌তিনি অন্যকে দমন করার ক্ষমতা অর্জন করেছেন।’‌ তিনি আরও জানান যে সাফল্য এবং শক্তির নেশা সমস্ত মানুষের ক্ষেত্রে একই রকম। তিনি লেখেন, '‌তাঁকে কঙ্গনার আয়না না দেখিয়ে বরং ওঁকে মাথায় বসিয়ে আপনি কঙ্গনাকেই শেষ করে দিচ্ছেন। আমি আর কিছুই বলতে চাই না। কী বাজে কথা বলছো?‌ আর কীসের ভিত্তিতেই বলছ?‌ সবকিছুর শেষ এখানেই হবে। আমি তোমায় খুবই সম্মান করি কিন্তু এগুলো বরদাস্ত করব না। নিজের পরিচালকদের গালি দাও। যে সব পরিচালক তোমার সঙ্গে আগে কাজ করেছে তাঁরা তোমার থেকে এখন দূরে পালায়। এটাই কি সকলকে দমন করে এই ক্ষমতা অর্জন করেছো তুমি।’‌ অনুরাগ আরও বলেন, '‌ক্ষমতার নেশায় সকলেই মত্ত হয়ে থাকে, সে বাইরের লোক হোক বা ভেতরের। আমার থেকে শিখুন, আমার মতো হন, এ ধরনের কথা ২০১৫ সালের পর আর শোনা যায়নি কঙ্গনার মুখ থেকে। আর তারপর তাঁকে এই জাযগায় দেখছি, যেখানে কঙ্গনা বলছেন যাঁরা আমার সঙ্গে নেই তাঁরা সকলেই মতলবী ও চালাক।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+