'আলবিদা' শশী, চোখের জলে ম্যাটিনি স্টারকে বিদায় জানাল বলিউড

ভারতীয় চলচ্চিত্রের আকাশে অস্তমিত শশী। শূন্যতা ঢেকে দিয়েছে বলিউডের একটা অধ্যায়কে। এই শূন্যতার যোগ্য সঙ্গত যেন এদিন দিয়েছে মুম্বইয়ের মেঘলা আকাশ, বিদায়ের দিনের বৃষ্টি।

ভারতীয় চলচ্চিত্রের আকাশে অস্তমিত শশী। শূন্যতা ঢেকে দিয়েছে বলিউডের একটা অধ্যায়কে। এই শূন্যতার যোগ্যসঙ্গত যেন এদিন দিয়েছে মুম্বইয়ের মেঘলা আকাশ, বিদায়ের দিনের বৃষ্টি।

কারওর সতীর্থ তো কারওর সঙ্গে আত্মার যোগ ছিল তাঁর। কেউ কেবলমাত্র অভিনেতা শশী কাপুরকেই প্রাণ ঢেলে শ্রদ্ধা করে গিয়েছে, সেক্ষেত্রে সম্পর্ক গড়ে উঠেছে অভিনয় সূত্রেই। এরকম অনেক সম্পর্ককে সামনে রেখেই কাপুর পরিবারে স্বনামধন্য় সদস্য শশী কাপুরকে চোখের জলে শেষ শ্রদ্ধা জানায় বলিউড। শবদেহ পৃথ্বীরাজ থিয়েটারে খানিকক্ষণ শায়িত রাখার পর তাঁকে অন্ত্যেষ্টি ক্রিয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। শেষকৃত্যে হাজির শাহরখ থেকে অমিতাভ বচ্চন , উপস্থিত ছিলেন কাপুর পরিবারের সদস্যরাও।

চোখের জলে শেষ বিদায়

রাজ কাপুরের ছোট ভাই তথা পৃথ্বীরাজ কাপুরের কনিষ্ঠ সন্তান শশী কাপুরের শেষকৃত্য সম্পন্ন হয় সান্তাক্রুজের ক্রিমেটোরিয়ামে। শেষকৃত্যে হাজির ছিলেন শশী কাপুরের সন্তান কুণাল সমেত কাপুর পরিবারের সদস্যরা। হাজির ছিলেন বলিউডের বহু বিখ্যাত ব্যাক্তিত্ব।

উপস্থিত বিগ বি

উপস্থিত বিগ বি

'মেরে পাস মা হ্যায়', 'দিওয়ার' ছবির এই বিখ্যাত সংলাপ আর স্ক্রিন জুড়ে তখন অমিতাভ বচ্চন আর শশী কাপুর। সেই দৃশ্যেকে মনে রাখলে , এদিনের ছবিটা সত্যিই মন ভারাক্রান্ত করার মত। শশী কাপুরের শেষকৃত্যের সকালে হাজির ছিলেন অমিতাভ বচ্চন।

শবদেহ নিয়ে যাওয়ার মুহুর্ত

শবদেহ নিয়ে যাওয়ার মুহুর্ত

মুম্বইয়ের কোকিলবেন হাসপাতাল থেকে শবদেহ নিয়ে যাওয়ার সময়েও শশী কাপুরের শুভাকাঙ্খীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

 শেষশ্রদ্ধা জানান সস্ত্রীক নাসেরউদ্দিন

শেষশ্রদ্ধা জানান সস্ত্রীক নাসেরউদ্দিন

বৃষ্টি বিঘ্নিত মুম্বইয়ের সকালে এদিন শশী কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন সস্ত্রীত নাসেরউদ্দিন।

পৌঁছন নাতনি করিশ্মা

পৌঁছন নাতনি করিশ্মা

সকালেই হাসপাতাল থেকে শেষকৃত্যের উদ্দেশে রওনা হয় শশী কাপুরের শবদেহ। আর তার আগে হাসপাতালে পৌঁছন করিশ্মা কাপুর।

হাসপাতাল রাতেই পৌঁছন সইফ-করিনা

হাসপাতাল রাতেই পৌঁছন সইফ-করিনা

সম্পর্কে তিনি করিনার দাদু হন। কাপুর পরিবারের বড্ড আদরের সদস্য ছিলেন শশী কাপুর। শুধু তাই নয়, সইফ আলি খানেরও প্রাণের নায়ক ছিলেন তিনি। একবার সিনেমার শশী কাপুর মার খাচ্ছেন দেখে, ভিলনকে মারতে উদ্যত হন ছোট্ট সইফ আলি খান। আর এহেন পছন্দের কিংবদন্তী নায়ককে শেষ বারের মতো দেখতে সইফ-করিনা দুজনেই ছুটে যান হাসপাতালে।

 বন্ধুকে দেখতে রাতে ছুটে যান অমিতাভ

বন্ধুকে দেখতে রাতে ছুটে যান অমিতাভ

শশী কাপুরের মৃত্য়ুর খবর জানতেই রাতে কোকিলাবেন হাসপাতালের উদ্দেশে রওনা হন বিগ বি অমিতাভ বচ্চন। সঙ্গে ছিলেন ছেলেন অভিষেক, ও ঐশ্বর্য।

 কাজলের শেষ শ্রদ্ধা

কাজলের শেষ শ্রদ্ধা

মুম্বইয়ের রাতে তখন সবেমাত্র সাইক্লোনের দাপটে বৃষ্টি শুরু হয়েছে। আর সেই বৃষ্টি উপেক্ষা করেই শশী কাপুরকে শেসবারের জন্য দেখতে কোকিলাবেন হাসপাতালে পৌঁছন অভিনেত্রী কাজল।

হাসপাতালে যান রানি মুখোপাধ্যায়

হাসপাতালে যান রানি মুখোপাধ্যায়

শেষ বারের জন্য শশী কাপুরকে শ্রদ্ধা জানাতে কোকিলবেন হাসপাতালে পৌঁছন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।

রণধীর-রণবীর একসঙ্গে

রণধীর-রণবীর একসঙ্গে

সম্পর্কে তাঁর আত্মীয় রণধীর কাপুরকে নিয়ে গতরাতেই সোজা কোকিলবেন হাসপাতালে পৌছন অভিনেতা রণবীর কাপুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+