কাপুর পরিবারের সদস্যরা এইভাবে স্মরণ করলেন শশী কাপুরকে, দেখুন কিছু বিরল ছবি

বলিউড তাঁকে চেনে অভিনেতা হিসাবে। ভারতীয় চলচ্চিত্রেও তাঁর পরিচিতি একজন অভিনেতা হিসাবে। কিন্তু মুম্বইয়ের কাপুর পরিবারের কাছে তিনি 'পরিবারের সদস্য' শশী কাপুর।

বলিউড তাঁকে চেনে অভিনেতা হিসাবে। ভারতীয় চলচ্চিত্রেও তাঁর পরিচিতি একজন অভিনেতা হিসাবে। কিন্তু মুম্বইয়ের কাপুর পরিবারের কাছে তিনি 'পরিবারের সদস্য' শশী কাপুর। পৃথ্বীরাজ কাপুরের সন্তান, রাজ ও শম্মী কাপুরের ভাই তিনি। আর ঋষি, রণধীর কাপুরদের কাকা। শুধু তাই নয়, পরের প্রজন্ম রণবীর ও করিশ্মা ,করিনাদের কাছেও তিনি আদরের দাদু। তাঁর স্মৃতি চারণা কিছুটা অন্যভাবে করল বলিউডের স্বনামধন্য কাপুর পরিবার।

করিশ্মার সোশ্যাল পোস্ট

করিশ্মার সোশ্যাল পোস্ট

অভিনেত্রী করিশ্মা কাপুর এদিন গোটা সময়টাই ছিলে শশী কাপুরের শেষকৃত্যে। শশী কাপুরকে নিয়ে তিনি কতটা আবেগঘন হয়ে পড়েছেন তা বোঝা যায় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট এ। যেখানে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন,'ফেয়ারওয়েল শশী আঙ্কেল'।

নীতু কাপুরের পোস্ট

নীতু কাপুরের পোস্ট

ঋষি কাপুরের স্ত্রী তথা রাজ কাপুরের পুত্রবধূ তিনি । নীতু কাপুর এদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন শশী কাপুরের ছোট বেলার পোস্ট, যেখানে পৃথ্বীরাজ কাপুরের সঙ্গে দেখা যায় শশী কাপুরকে।

ঋষি কাপুরের পোস্ট

ঋষি কাপুরের পোস্ট

নিজের জীবনে যে সমস্ত নায়িকার সঙ্গে তিনি ফিল্মে কাজ করেছেন , তাঁদের সঙ্গে একটি বিরল ছবি ছিল ঋষি কাপুরের। সেই ছবিকে টুইটারে পোস্ট করে ঋষি কাপুর শুধু লেখেন ' অ্যান্ড হিজ হিরোইনস! ওয়াও'।

গত খ্রীষ্টমাসের ছবি

গত খ্রীষ্টমাসের ছবি

প্রতি বছর খ্রীষ্টমাসে শশী কাপুরের বাড়িতে আয়োজিত হত বিশেষ পার্টির। সেখানে হাজির হতেন কাপুর পরিবারের সমস্ত সদস্য। শেষবার খ্রীষ্টমাসের উৎসবে সমস্ত কাপুর পরিবারে সদস্যরা জড়ো হয়েছিলেন শশী কাপুরের বাড়িতে। সেই ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নীতু কাপুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+