শাহরুখের শ্যুটিং এর সময় সেট-এ দুর্ঘটনা
মুম্বইয়ে বড়সর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন শাহরুখ খান। জানা গিয়েছে, শ্যুটিং চলাকালীন, মুম্বইয়ের এক স্টুডিওতে ছাদ ভেঙে পড়ে। সেই সময় সেট-এ উপস্থিত ছিলেন শাহরুখ। যদিও শাহরুখের গায়ে একটি আঁচও পড়েনি।

পরিচালক আনন্দ এল রাই -এর পরবর্তী সিনেমার শ্যুটিং চলছিল স্টুডিওতে। সেখানেই ছিলেন শাহরুখ। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তিনি। দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন যদিও তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

জানা গিয়েছে, স্টুডিওর ছাদের যে অংশটি ভেঙে পড়ে, তার উল্টোদিকের অংশে বসেছিলেন শাহরুখ। তবে যাঁরা আহতও হয়েছেন , তাঁদের কারোই সৌভাগ্যবশত তেমন চোট লাগেনি।

Click it and Unblock the Notifications