'লজ্জা নামের বস্তুটাই নেই'...জয়া বচ্চনের এই প্রতিক্রিয়া কি বউমা ঐশ্বর্যর জন্য?
আজকাল ভালবাসার প্রকাশ্য প্রদর্শন এখনকার দিনে স্মার্ট হিসাবে গণ্য করা হয়। শরম নাম কি তো কোই চিজ হি নেহি হ্যায় (লজ্জা নামের বস্তুটাই নেই)। অনেকের ধারণা জয়া বচ্চনের এই পরোক্ষ মন্তব্য বউমা ঐশ্বর্যর জন্য।
দীপাবলী উপলক্ষে আজই মুক্তি পাচ্ছে অ্যায় দিল হ্যায় মুশিকিল। নিজের ক্যারিশ্মা দিয়ে দর্শকের মন জয় করতে একেবারে তৈরি ঐশ্বর্য বচ্চন। তবে ছবিতে অ্যাশের যে সব অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য রয়েছে তা বোধ হয় এখনও খুব একটা ভাল চোখে দেখছেন না শাশুড়ি জয়া বচ্চন। সম্প্রতি তার একটি মন্তব্য সেই জল্পনাকেই উস্কে দিয়েছে।
১৮তম মামি চলচ্চিত্র উৎসবে জয়া বচ্চন বলেন, "আগেকার দিনের চিত্রনির্মাতারা শিল্প সৃষ্টি করতেন। আজকাল তো এটা ব্যবসা, শুধু অঙ্কের খেলা। সবকিছু মুখের উপর ছুঁরে মারা হবে। মানুষ সূক্ষ্ম বিষয়গুলি ভুলে গিয়েছে।
ভালবাসার প্রকাশ্য প্রদর্শন এখনকার দিনে স্মার্ট হিসাবে গণ্য করা হয়। শরম নাম কি তো কোই চিজ হি নেহি হ্যায় (লজ্জা নামের বস্তুটাই নেই)। এখন শুধু বক্স অফিসের টাকার অঙ্কের সাফল্য। প্রথম সপ্তাহে ১০০ কোটির ব্যবসা হয়েছে ব্যস।"
বলিউডে জোর জল্পনা, অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য পুত্রবধূ অ্য়াশকেই পরোক্ষভাবে খোঁচা দিতে চেয়েছেন জয়া।

টিজার দেখেই চমকে গিয়েছিল বচ্চন পরিবার
অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে ঐশ্বর্যর বোল্ড অবতার দেখে আকাশ থেকে পড়েছিলেন বচ্চন পরিবারের সদস্যরা। অ্যাশকে এত সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে তা আশাও করেননি বিগ বি।

অ্যাশের অন্তরঙ্গ দৃশ্য কেটে বাদ দেওয়ার জন্য করনকে বলেছিল বচ্চন পরিবার
জোর গুজব, অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির ট্রেলর মুক্তির পাওয়ার পরই ছবির পরিচালক করন জোহরের সঙ্গে আলোচনা করেন অমিতাভ ও অভিষেক। করণের কাছে তারা অনুরোধ জানায় যাতে রণবীর কাপুরের সঙ্গ ঐশ্বর্য রাইয়ের অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য কেটে বাদ দিয়ে দেওয়া হয়।

এবিষয়ে কথা বলতে অস্বীকার করেন অমিতাভ
মিডিয়ার খবর অনুযায়ী, পিঙ্ক ছবির প্রচারের সময়, অনেক সাংবাদিক অমিতাভ বচ্চনের কাছে তাঁর পুত্রবধূ ঐশ্বর্যর সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে জানতে চাইলেও প্রশ্ন এড়িয়ে যান অমিতাভ।

ADHM এর পোস্টার ট্রেলার শেয়ার করেননি অমিতাভ
সোস্যাল নেটওয়ার্কিং সাইটে অ্যাকটিভ থাকলেও ঐশ্বর্যর অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির পোস্টার বা ট্রেলার কোনওটাই শেয়ার করেননি অমিতাভ।

জজবা ও সরবজিৎ-এ পূর্ণ সমর্থন
এর আগে ঐশ্বর্যর জজবা এবং সরবজিৎ ছবির জন্য পূর্ণ সমর্থন দেখিয়েছিল বচ্চন পরিবার। বউমার অভিনয় করা নিয়ে কোনও আপত্তি নেই তাদের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications