করণ জোহরের হাত ধরে ফের বড়পর্দায় এই স্টার–কিড, সঙ্গে আরও দুই নতুন মুখকে চিনে নিন

করণ জোহরের হাত ধরে ফের বড়পর্দায় এই স্টার–কিড, সঙ্গে আরও দুই নতুন মুখকে চিনে নিন

বুধবারই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন কিছু আসতে চলেছে। সেই পোস্ট দেখে অনেকেই অনুমান করেছিলেন যে নতুন কোনও মুখকে নিয়ে আসবেন করণ জোহর। নেটিজেনদের সেই পূর্বাভাস সত্যি হল। বৃহস্পতিবার ধর্মা পরিবারের সঙ্গে যুক্ত হলেন তিনটে নতুন মুখ। যার মধ্যে প্রধান সঞ্জয় কাপুরের কন্যা সানায়া কাপুর। বাকি দু’‌জন হলেন লক্ষ্য ও গুরফতেহ পিরজাদা। এই তিনজনকে দেখা যাবে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় তৈরি '‌বেধড়ক’‌ সিনেমাতে।

বেধড়ক ছবিতে তিন নবাগত

প্রতিশ্রুতি অনুযায়ী করণ জোহর তাঁর আইজি হ্যান্ডেলে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ এই তিন নবাগত অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এর সঙ্গে তাঁর প্রযোজনা ও শশাঙ্ক খৈতানের পরিচালনায় '‌বেধড়ক'‌ ছবির পোস্টারও সামনে আসে। যেখানে সানায়া, লক্ষ্য ও গুরফতেহকে দেখা গিয়েছে। রোম্যান্টির কমেডির মাধ্যমে বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডে করণ জোহরের হাত ধরে প্রবেশ করতে চলেছেন এই তিনজন।

করণ জোহর পরিচয় করিয়ে দেন তিনজনের সঙ্গে

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে করণ প্রথমে লক্ষ্যের ছবি শেয়ার করেন। '‌বেধড়ক'‌ সিনেমার পোস্টারে দারুণ লাগছিল লক্ষ্যকে। করণ ক্যাপশনে লেখেন, '‌এঁর হাসি আপনার হৃদয় গলিয়ে দেবে। বেধড়ক সিনেমায় লক্ষ্যের সঙ্গে পরিচয় করে নিন।'‌ এরপর করণ সানায়া কাপুরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পোস্টারে সানায়ার বোল্ড লুক সত্যিই মন কেড়ে নিয়েছে। করণ জোহর লিখেছেন, '‌পরিচয় করুন সুন্দরী সানায়া কাপুর ওরফে নিমৃত-এর সঙ্গে বেধড়ক-এ।'‌ এরপর করণ গুরফতেহকে পরিচয় করান। ছবির পোস্টার মনে করিয়ে দিচ্ছে ২০১২ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর আলিয়া, সিদ্ধার্থ,বরুন-এর কথা।

কাপুর পরিবারের তৃতীয় কন্যা বলিউডে

কাপুর পরিবারে সোনম ও জাহ্নবি ইতিমধ্যেই বলিউডে কাজ করছেন। অন্যদিকে অর্জুন কাপুরও বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। অভিনয়ে আসা বাকি ছিল বনি কাপুরের ছোট মেয়ে খুশি ও সঞ্জয় কাপুরের কন্যা সানায়ার। বৃহস্পতিবার সানায়া করণের হাত ধরে বলিউডে পা দিলেন এবার পালা খুশি কাপুরের। এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ সানায়া। প্রায়ই নিজের বিভিন্ন ছবি দিতে থাকেন সঞ্জয়-কন্যা।

সানায়া, গুরফতেহ, লক্ষ্যের জুটি

দোস্তানা ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করার কথা ছিল লক্ষ্যর। আপাতত সেই কাজ স্থগিত আছে। গুরফতেহ পিরজাদা অঙ্গদের চরিত্রকে নিয়ে করন বলেছেন, '‌অনায়াসে বড় পর্দায় বেধড়ক-কে জীবন্ত করে তুলবে গুরফতেহ'। আর অন্যদিকে অভিনয়ের আগে সঞ্জয় কন্যা সানায়া জাহ্নবি কাপুরের গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন। গত বছর এই তিনজন একাধিক অভিনয়ের ওয়ার্কশপে গিয়েছিলেন। এখন দেখা যাক রূপোলী পর্দায় কেমন জনপ্রিয়তা কুড়োয় নবাগত সানায়া, গুরফতেহ, লক্ষ্যের জুটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+