ভালোবাসা নাকি বিচ্ছেদ, রাকেশ বাপটের সম্পর্ক নিয়ে কী বললেন শমিতা শেঠি?
ভালোবাসা নাকি বিচ্ছেদ, রাকেশ বাপটের সম্পর্ক নিয়ে কী বললেন শমিতা শেঠি?
প্রেম, পরিণতি কিং বা বিচ্ছেদ, এই তিন শব্দই ওতপ্রোত ভাবে জড়িত থাকে তারকা জীবনের সঙ্গে। এর আগে বহু তারকাই চলতি বছরে বিচ্ছেদের পথে হেঁটেছেন। আবার অনেক তারকার প্রেমের সম্পর্ক পরিণতিও লাভ করেছে এবং তাঁরা আবদ্ধ হয়েছেন সারা জীবনের অটুট বন্ধনে। তবে এক্ষেত্রে আবার সম্পর্ক নিয়ে চর্চায় এলেন বলিউড তারকা অভিনেত্রী শমিতা শেঠি, এবং জনপ্রিয় টেলি অভিনেতা রাকেশ বাপট। কিন্তু তাঁদের সম্পর্কের বিচ্ছেদ হল নাকি তাঁরা নিজেদের সম্পর্ককে কোনও আলাদা নাম দিতে চাইছেন, তা নিয়েই এখন শুরু হয়েছে জোরদার জল্পনা।

সম্পর্কের সমীকরণ
জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। বলিউড তারকা শমিতা শেঠি এবং অভিনেতা রাকেশ বাপটের মধ্যে নাকি সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। যদিও এপ্রসঙ্গে দুজনেই একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে এগুলি নিছক জল্পনা ছাড়া কিছুই নয়। এরই সঙ্গে তাঁরা সকলের কাছে এও অনুরোধ করেন যে কেউ তাঁদের দুজনের সম্পর্ক সম্বন্ধে কোনও রকমের গুজবে কান দেবেন না। পাশাপাশি এই খবরের কোনও সত্যতা নেই। কিন্তু এরই বলিউডের অলিগলিতে কান পাতলে শোনা গিয়েছে এবার নাকি দুজন দুজনের প্রতি সম্মান জানিয়েই প্রেমের সম্পর্কে ইতি টানছেন। কিন্তু এইসব গুজবের মাঝেই সামনে এল শমিতার লেটেস্ট ভিডিও। আর এরপরেই তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে ধন্দে রয়েছে ফ্যান মহল।

শমিতা ও রাকেশের বিচ্ছেদ
সম্প্রতি খবর প্রকাশ করা হয়েছিল যে, শমিতা শেঠি এবং রাকেশ বাপট তাঁদের প্রেমের সম্পর্কে ইতি টানলেন। কিন্তু এই গুজবের মাঝখানেই শমিতা শেঠিকে বৃহস্পতিবার মুম্বাইয়ে দেখা গেল রাকেশের সঙ্গে বাইরে লাঞ্চ করতে। এমনকি সেখানে রাকেশের সঙ্গে তাঁর জুটি খুব সুন্দর লাগে বলে প্রশংসাও করেছেন পাপারাজ্জিরা। আর তাঁদের একাধিকবার ধন্যবাদ জানিয়ে শমিতা গাড়িতে উঠে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। আর এই ঘটনা থেকেই আরও একবার পরিষ্কার হয়েছে যে রাকেশের সঙ্গে শমিতার সম্পর্ক বিচ্ছেদ আসলে গুজবই। অবশ্য এই ঘটনা নিয়ে সরাসরি দুজনের কেউই ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।

রাকেশ - শমিতার অনস্ক্রিন কেমিস্ট্রি
জনপ্রিয় টেলি অভিনেতা রাকেশ বাপেট এবং বলিউড অভিনেত্রী শমিতা শেঠির আগামী কাজ খুব শীঘ্রই আসতে চলেছে দর্শকদের সামনে। আর সেখানে দেখা যেতে চলেছে রাকেশ এবং শমিতার অনস্ক্রিন কেমিস্ট্রি। মূলত, সম্প্রতি একটি মিউজিক ভিডিওর জন্য একসঙ্গে শ্যুটিং করেছেন রাকেশ এবং শমিতা। সেখানেই দেখা যেতে চলেছে এই জুটিকে। খুব শীঘ্রই মুক্তি পাবে এই মিউজিক ভিডিও অ্যালবাম। আর সেখানেই দেখা যাবে দুজনের প্রেমের গভীরতা।

বিগ বসের জুটি
প্রসঙ্গত, শমিতা শেঠির বিবাহ বিচ্ছেদ হয়ে গয়েছে বছর কয়েক আগেই। জানা গিয়েছিল তিনি বধূ নির্যাতনের শিকার হয়েছিলেন। অপরদিকে অভিনেত্রী ঋদ্ধি ডোগরার সঙ্গে দীর্ঘ প্রায় ৮ বছরের বিবাহিত জীবন শেষ হয়ে যায় রাকেশের। সেখানেও কোনও ব্যক্তিগত কারণে রাকেশের সঙ্গে বিচ্ছেদ করে নেন ঋদ্ধি। আর তারপরেই আগের বছর বিগ বস ওটিটিতে অংশগ্রহণ করেছিলেন রাকেশ এবং শমিতা। সেখানেই দুজন একে অপরের কাছাকাছি আসেন। এরপর থেকেই একাধিক সময়ে একসঙ্গে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা ছবি ভিডিও শেয়ার করতেন দুজনে। চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার সঙ্গে একইসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে রাকেশ এবং শমিতাকেও। আর রিয়্যালিটি শো বিগ বসের এই জুটি হয়ে উঠেছেন রিয়াল লাইফ জুটি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications