মেয়ে শ্রদ্ধার বিয়ে নিয়ে কোন ইঙ্গিত দিলেন শক্তি কাপুর! কাকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী

সকলের কৌতূহল রয়েছে বলি-ডিভা শ্রদ্ধাকে নিয়ে। কারণ বহুদিন ধরেই শ্রদ্ধার সঙ্গে আদিত্য রয় কাপুর ও ফরহান আখতারের মতো অভিনেতার নাম জড়িয়েছিল।

বলিউডে একের পর এক অভিনেত্রী গাঁটছড়া বাঁধতে শুরু করেছেন। অনুষ্কা থেকে শ্রীয়া সরণ, সোনম কাপুর একে একে সকলেই সাত পাকে ধরা দিচ্ছেন। স্বভাবতই সকলের কৌতূহল রয়েছে বলি-ডিভা শ্রদ্ধাকে নিয়ে। কারণ বহুদিন ধরেই শ্রদ্ধার সঙ্গে আদিত্য রয় কাপুর ও ফরহান আখতারের মতো অভিনেতার নাম জড়িয়েছিল। ফলে শ্রদ্ধা শেষ পর্যন্ত কাকে বিয়ে করবেন তা নিয়ে ফ্যানেদের মধ্যে একটা আগ্রহ ছিলই। সেই আগ্রহকে খানিকটা উস্কে এবার শ্রদ্ধার বিয়ে নিয়ে মুখ খুললেন শক্তি কাপুর।

মেয়ে শ্রদ্ধার বিয়ে নিয়ে কোন ইঙ্গিত দিলেন শক্তি কাপুর! কাকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী

শক্তি কাপুর জানিয়েছেন, নিজের পছন্দের ছেলেকেই বিয়ে করবেন শ্রদ্ধা। তবে সেই ছেলেটিকে হতে হবে একটি সম্ভ্রান্ত বংশের সন্তান। তবে তারও আগে, শক্তি কাপুর চান, মেয়ে শ্রদ্ধা যেন নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনে আরও বেশি উন্নতি করেন। তবে বাবা হিসাবে শক্তি মনে করেন , এখন আর সেই সময় নেই যে বাবার ইচ্ছে অনুযায়ী ছেলে মেয়ে বিয়ে করবে। প্রসঙ্গত, শক্তি কাপুরের এই বক্তব্য ঘিরেই বেশ জল্পনার বরফ জমছে! কারণ শ্রদ্ধার সঙ্গে একসময় ফারহান আখতারের সম্পর্ক নিয়ে জল অনেক দূর গড়িয়েছিল। আর সেই ঘটনায় বেশ ক্ষুব্ধ ছিলেন শক্তি কাপুর।

কানাঘুষো শোনা যায়, শ্রদ্ধা নাকি বাড়ি ছেড়ে চলে এসেছিলেন ফারহানের ফ্ল্যাটে। পরে , সেখান থেকে ক্ষুব্ধ শক্তি কাপুর নিয়ে যান মেয়েকে। সেই সময়ে ফারহানের বিবাহ বিচ্ছেদও ঘটে যায়। একাধিক অনুষ্ঠানে ফরহান শ্রদ্ধা একে এপরের প্রশংসায় পঞ্চমুখ হন। পরবর্তীকালে , ফারহানের সঙ্গে আদিতি রাও হয়দরি ও কালকি কোয়েচলিনের সম্পর্কের কথা শোনা যায়। তবে এসমস্তই রটনা বলে উড়িয়ে দিচ্ছে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বহু সূত্র।
উল্লেখ্য, শক্তি কাপুরের এদিনের বক্তব্যে বেশ কয়েকবার ফারহানের উল্লেখ ছিল। আর সেখানে ফারহান আখতারের ভূয়সী প্রশংসা করেন শক্তি কাপুর। ফলে প্রশ্ন ওঠে , এ সত্যিই কি তাহলে ফারহান ও শ্রদ্ধার পরিবারের মধ্যে বরফ গলতে চলেছে! তার উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা ইন্ডাস্ট্রি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+