কাল হো না হো ২-এ জুটি বাঁধুন আরিয়ান-ইব্রাহিম, ভক্তদের জোর আবদারে তোলপাড় নেটপাড়া

এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এবার তিনি পরিচালক ও লেখক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন। অপরদিকে বলিউড অভিনেতা সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলিও অভিনয় জগতে অভিষেক করেছেন। আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড’ মুক্তি পেতে চলেছে।

যা নেটফ্লিক্সে মুক্তি পাবে। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। অপরদিকে ইব্রাহিমকে দেখা যাবে 'নাদানিয়া’ সিনেমায়। সম্প্রতি আরিয়ান খানের কাজের একটি ঝলক কিন্তু সোশ্যাল মিডিয়ায় মুক্তিও পেয়েছে। তাছাড়াও সম্প্রতি কিন্তু আরিয়ানের পরিচালনা করার খবর কিন্তু শাহরুখ খান ঘোষণা করে দিয়েছেন। আর যা দেখে নেটিজেনরা কিন্তু মুগ্ধ হয়েছেন।

Aryan Khan and ebrahim khan

ভিডিও দেখে একজন নেটিজেন লিখেছেন, আশা করি সে খুব ভালো অভিনয় করবেন। আবার একজন লিখেছেন, আরিয়ান এতদিন ধরে তার কণ্ঠস্বর আর হাসি বাঁচিয়ে রেখেছে বলিউডে আসার জন্যই। অপর একজন ভক্ত লিখেছেন হাসিটা তার খুব চেনা।

তবে এখানেই শেষ নয়, অপর এক ব্যক্তি লিখেছেন, আরিয়ান খান পরবর্তী সুপারস্টার হতে চলেছেন। আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন আরিয়ানের মধ্যে শাহরুখ খানের জিন রয়েছে, তিনি একদিন বড় সুপারস্টার হবেনই।

এর থেকে বোঝা যাচ্ছে শাহরুখ খানের মতোই সকলে আরিয়ান খানকে খুব ভালোবাসেন। ভিডিও দেখে একজন ভক্তের মতে, আরিয়ান প্রমাণ করে দিয়েছেন, ছোট বয়সেই তিনি বলিউডে তিনি রাজ করতে চলেছেন। পর্দায় তাকে কিন্তু অসাধারণ লাগবে।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, শাহরুখের অভিনয়কেও ছাড়িয়ে যাবে এটা আমার মনে হয়। অপর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, যে শাহরুখ ও সাইফ আলি খানের কাল হো না হো সিনেমার কথা নিশ্চয়ই সকলের মনে আছে। ২০২৫ সালে রোহিত ও অমনকে আমরা আবার দেখতে পাব। অপর একজনের মতে আরিয়ান ও ইব্রাহিমের একসঙ্গে 'কাল হো না হো ২’ তে দেখতে চাই। তিনি মনে করেন এই সিনেমা বেরোলে ছবি হিট হবেই।

অন্যদিকে ইব্রাহিম আলি নাদানিয়া সিনেমার প্রথম গান ইশক মে মুক্তি পেয়েছে। যেখানে অভিনয় করতে দেখা গেছে খুশি কাপুর ও ইব্রাহিম খানকে। তাদের অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেমা প্রেমীরা। অপরদিকে পর্দায় শাহরুখ পুত্রের অভিনয় দেখার জন্য অপেক্ষা করছেন আট থেকে আশির দর্শকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+