'দুর্ব্যবহার করে কেউ পার পাবেন না'! এবার মহিলাদের ওপর অত্যাচার নিয়ে সরব শাহরুখ

গোটা দেশ যখন মহিলাদের ওপর অত্যাচার নিয়ে সরব , তখন মুখ খুললেন বলিউডের কিং খান শাহরুখ। তাঁর মতে মিটু আন্দোলন পশ্চিমের দেশে শুরু হলেও তার কার্যকারিতা সবচেয়ে বেশি দেখিয়েছে বলিউড।

গোটা দেশ যখন মহিলাদের ওপর অত্যাচার নিয়ে সরব , তখন মুখ খুললেন বলিউডের কিং খান শাহরুখ। তাঁর মতে মিটু আন্দোলন পশ্চিমের দেশে শুরু হলেও তার কার্যকারিতা সবচেয়ে বেশি দেখিয়েছে বলিউড। কাজের জায়গায় মহিলাদের ওপর অত্যাচার নিয়ে একটি নতুন দিশা দেখিয়েছে মিটু আন্দোলন, এমনই মনে করেন শাহরুখ খান।

দুর্ব্যবহার করে কেউ পার পাবেন না! এবার মহিলাদের ওপর অত্যাচার নিয়ে সরব শাহরুখ

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শাহরুক বলেন, কয়েক বঠর আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে হয়তো এই বিষয়ে (মিটু) আলোচনা চলেছে, তবে এই মিটু আন্দোলন বহু মহিলাকে নিজের কথা সদর্পে বলবার সাহস যুগিয়েছে। বলিউড বাদশার দাবি, এমন আন্দোলন নিয়ে ভবিষ্যতেও আলোচনা হবে। আর সেই আলোচনায় বলা হবে যে, এমন একটি আন্দোলন মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের বিরোধিতা করে করা হয়েছিল।

শাহরুখ বলেন, এই আন্দোলনের হাত ধরে গোটা দুনিয়ার কাছে একটি সুস্পষ্ট বার্তা গিয়েছে। যে বার্তায় বলা হয়েছে, কোনও মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা হলে, তাকে ছেড়ে কথা বলা হবে না। শাহরুখের দাবি মিডিয়া ও ভারতীয় ফিল্ম এই বিষয়টি বারবার তুলে ধরে তা নিয়ে মানুষের কাছে সুস্পষ্ট বার্তা দিতে পেরেছে। শাহরুখ বলেন, 'মানুষ এখন সচেতন যে কোনও মহিলার সঙ্গে দুর্ব্যবহার করলে ছেড়ে কথা বলা হবে না।'
সাক্ষাৎকারে শাহরুখ বলেন, মহিলা কেন্দ্রিক ছবি ভারতে আরও তৈরি করা উচিত বলে তাঁর মনে হয়। 'দঙ্গল', 'চকদে ইন্ডিয়া'র মতো ছবি ভারতে আরও হওয়া উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+