'জিরো' বনাম 'রসগোল্লা' লড়াইয়ে ভাগ বসাতে পারবে কি 'জোজো'! বড়দিনে প্রেক্ষাগৃহ-যুদ্ধ তুঙ্গে
টলি-বলি যুদ্ধে মেতে উঠতে চলেছে ২১ ডিসেম্বর। বড়দিনের মরশুমে একইসঙ্গে তিন তিনটি ছবি মুক্তি পেতে চলেছে ২০১৮ সালে।
টলি-বলি যুদ্ধে মেতে উঠতে চলেছে ২১ ডিসেম্বর। বড়দিনের মরশুমে একইসঙ্গে তিন তিনটি ছবি মুক্তি পেতে চলেছে ২০১৮ সালে। তারমধ্যে বছরের বহু প্রতিক্ষিত ছবি শাহরুখ খানের 'জিরো' মুক্তি পাচ্ছে এবঠরের ক্রিসমাসের মরশপমে। এর সঙ্গে লড়াইয়ের ময়দানে নামছে টলিউডের 'রসগোল্লা' ও 'অ্য়াড ভেঞ্চার্স অফ জোজো'।

'জিরো'-র মুক্তি!
২০১৮ সালে ইতিমধ্যেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে আমির ও সলমন খানের দুই বিগ বাজেট ফিল্ম। এবার নজর কিং খান শাহরুখের ফিল্ম 'জিরো' র দিকে। ক্রমেই শাহরুখ, ক্যাটরিনা, অনুষ্কা অভিনীত এই ছবি ঘিরে চড়ছে কৌতূহলের পারদ।

'রসগোল্লা'র স্বাদ ২১ শে ডিসেম্বর
২১ ডিসেম্বর থেকে সেলুলয়েডের 'রসগোল্লা'-র স্বাদ পেতে চলেছে দর্শক। উইন্ডোজের শিবপ্রসাদ নন্দিতা প্রযোজিত , পাভেল পরিচালিত এই ছবি তৈরি হয়েছে 'রসগোল্লা'-র আবিষ্কারক নবীনচনন্দ্র দাশের জীবনী নিয়ে। প্রখ্য়াত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়কে এই ফিল্মে দেখা যেতে চলেছে নাম ভূমিকায়।

'জোজো'কে নিয়ে লড়াইয়ে রাজ!
রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'অ্যাডভেঞ্চার্স অফ জোজো' মুক্তি পাচ্ছে বড়দিনের আসরে। ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দুই ছোট্ট শিশুর অ্যাডভেঞ্চার নিয়ে তৈরি হওয়া এই গল্প।

প্রেক্ষাগৃহ যুদ্ধ টলি-বলি!
২১ ডিসেম্বর রাজ্যের বেশিরভাগ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখের 'জিরো'। সেক্ষেত্রে শিবপ্রসাদ নন্দিতা প্রযোজিত 'রসগোল্লা' পিছিয়ে পড়েছে প্রেক্ষাগৃহে প্রদর্শনীর দিক থেকে। যাতে শহরের বাকি প্রেক্ষাগৃহেও 'রসগোল্লা' মুক্তি পায়,তার জন্য শাহরুখের কাছে দরবারও করেছেন ফিল্মের পরিচালক, কলাকুশলীরা। এদিকে, ভেঙ্কটেশ প্রযোজিত 'অ্যাডভেঞ্চার্স অফ জোজো' ছবিটিও প্রেক্ষাগৃহ পাওয়ার ক্ষেত্রে 'জিরো'র তুলনায় পিছিয়ে পড়েছে। তবে সেসমস্ত নিয়ে খুব একটা চাপে নেই পরিচালক রাজ। এখন সমস্তটাই নির্ভর করছে ২১ ডিসেম্বর ছবি মুক্তির দিন। বক্স অফিসে টিকে থাকার লড়াইয়ে কিং খান কতটা চমক দিতে পারেন সেদিকে নজর সকলের।












Click it and Unblock the Notifications