হ্যাপি নিউ ইয়ার ছবি দিয়েই বলিউডে হাতেখড়ি শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের!

আরও পড়ুন : (ছবি) আরিয়ান, সুহানা, আব্রাম, ৩ সন্তানের সঙ্গে শাহরুখ খানের অদেখা কিছু ছবি
সূত্রের খবর অনুযায়ী, হ্যাপি নিউ ইয়ার ছবিতে শাহরুখের স্ত্রী গৌরি খান ছেলে আব্রাহামের সঙ্গে একটি স্পেশ্যাল গেস্ট অ্যাপিয়ারেন্স দেবেন। এখবরটি জানিয়েছেন রেড চিলিজ এন্টারটেনমেন্ট-এ কো-ফাউন্ডার গৌরি খান স্বয়ং। ওম শান্তি ওম ছবির পর ফের আবার ফের বড়পর্দায় দেখা যাবে গৌরিকে। এই খবরটির মজা আরও দ্বিগুন হবে কারণ গৌরর সঙ্গে এবার বড়পর্দায় দেখা যাবে আব্রাহামকেও।
কিং খানের বড় ছেলে আরিয়ান যেমন ছোটবেলায় কভি খুশি কভি গম ছবিতে শাহরুখেরই ছোটবেলার একটি দৃশ্যে অভিনয় করেছিলেন। এবার আব্রাহামের পালা। দীপাবলী উপলক্ষে আগামী ২৩ অক্টোবর মুক্তি পেতে চলেছে হ্যাপি নিউ ইয়ার। আর বড়পর্দায় আব্রাহামের অভিষেক নিয়ে বেশ নতুন চমকদার প্রচারের পরিকল্পনা করেছে হ্যাপি নিউ ইয়ার টিম। আমরাও অপেক্ষায় রইলাম বড়পর্দায় আব্রাহামকে দেখার জন্য।












Click it and Unblock the Notifications