Shahrukh Khan: রানি-কাজল বা জুহি নন, জানেন শাহরুখ খানের বেস্ট ফ্রেন্ড কে? চিনে নিন এই বলি নায়িকাকে
বলিউডের রোমান্স কিং শাহরুখ খান। ৫০ পেরিয়েও তার রোমান্সে হাবুডুবু খাচ্ছে সিনে প্রেমীরা। এখনও শাহরুখ বলতে অজ্ঞান তরুণীরা। এতো বছরেও যার জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। শাহরুখকে টক্কর দেওয়ার মতো কোনো নায়ক এখনও তৈরি হয়নি বলিউডে।
বলিপাড়ায় যাঁর বান্ধবীর অন্ত নেই। রানি-কাজল-জুহি চাওলা। একাধিক বলি তারকার সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট ছবি দিয়েছেন সাহরুখ খান। শাহরুখ-কাজলের জুটিতে আজও মোহিত অনুরাগীরা। আবার শাহরুখের জঙ্গে জুহি চাওলার বন্ধুত্ব বড় পর্দার বাইরেও। কিন্তু জানেন কি এই তিন নায়িকার কেউ নাকি শাহরুখ খানের বেস্ট ফ্রেন্ড নন।

শাহরুখের বেস্ট ফ্রেন্ড বলিউডের আরেক অভিনেত্রী। শাহরুখ নিজে দাবি করেন তাঁর কাছ থেকে নাকি অভিনয় শিখেছিলেন তিনি। কে সেই বলি অভিনেত্রী তা নিয়ে অনেকেই হয়তো জল্পনা শুরু করে দেবেন। সেই অভিনেত্রীর নাম দিব্যা শেঠ। ২০১৫ সালে একটি টুইটে শাহরুখ লিখেছিলেন, দিব্যা শেঠ আমার বেস্ট ফ্রেন্ড। তিনি শুধু বন্ধুই নন তাঁর কাছ থেকে অভিনয়ের অনেক খুঁটিনাটি
শাহরুখের সঙ্গে একই শিক্ষকের কাছে থিেয়টার শিখতেন দিব্যা শেঠ। বেরি জনের কাছে তাঁরা দুজনেই থিয়েটার করা শিখতেন। শাহরুখ খানের মতো দিব্যা শেঠও টেলিভিশন দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন। তাঁর প্রথম সিরিয়াল ছিল হামলোগ। তারপরে একের পর এক হিট সিরিয়ালে অভিনয় করেছেন তিনি, দরার, অধিকার, স্পর্শ সিরিয়ালে অভিনয় করেছেন দিব্যা শেঠ।
বলিউডেও একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। শ্রীদেবীর ইংলিশ-ভিংলিশ, সাহিদ-করিনার যব উই মেট, সর্দার কা গ্র্যান্ড সন সহ একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন দিব্যা শেঠ। তিনিও অধীর অপেক্ষায় রয়েছেন শাহরুখের জওয়ান দেখার জন্য।












Click it and Unblock the Notifications