(ছবি) ৫০-এ পা : কীভাবে জন্মদিন পালন করবেন কিং খান, জেনে নিন আগে থেকে
এইবছরেরই জুন মাসে বলিউডের বাদশা শাহরুখ খান পার করেছেন সিনেমায় অভিনয়ের ২৩ বছর। ১৯৯২ সাল থেকে শুরু করে এতগুলি বছরে দর্শকদের অফুরন্ত ভালোবাসাই তাঁকে কিং খান বানিয়ে তুলেছে। [শাহরুখের সিনেমার সঙ্গে মুক্তিপ্রাপ্ত কোন সিনেমাগুলি ফ্লপ হয়েছে]
টেলিভিশন সিরিয়াল 'ফৌজি' ও 'সার্কাস'-এ মুখ দেখিয়ে নিজের অভিনয় জীবন শুরু করা শাহরুখ খান প্রথমে নেগেটিভ রোলে সিনেমায় অভিনয় শুরু করেন। [অভিনয় জীবনের ২৩ বছর পূর্ণ, দেখে নিন শাহরুখের সেরা ২৩ সিনেমা]
দিওয়ানার পর বাজিগর সিনেমাতেও নেগেটিভ রোলেই দেখা গিয়েছিল কিং খানকে। এরপরও 'ডর' সিনেমাতেও সেই নেগেটিভ রোলেই অভিনয় করেন শাহরুখ। [ফিরে দেখা : পুরনো ম্যাগাজিনের কভারে শাহরুখ খান]
যখন মনে হতে শুরু করেছিল, নেতিবাচক রোলেই শাহরুখ বেশি স্বচ্ছন্দ কিনা, ঠিক তেমন সময়েই ১৯৯৫ সালে মুক্তি পেল শাহরুখ-কাজল অভিনীত 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'। [সলমনের প্রত্যাখ্যাত কোন সিনেমা বক্সঅফিসে ঝড় তুলেছে]
তারপর কি হয়েছে তা সকলেই জানে। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা রোমান্টিক হিরো হিসাবে স্থান করে নিয়েছেন শাহরুখ। এহেন শাহরুখ ২ নভেম্বর অর্থাৎ সোমবার পা দেবেন নিজের পঞ্চাশ তম জন্মদিনে। কীভাবে সারাদিন কাটবে এই সুপারস্টারের, তা জানতে ক্লিক করুন নিচের স্লাইডে। [সুপারহিট বলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেতারা]

৫০-এ পা
বাদশার জন্মদিন বলে কথা, তাও আবার যে সে নয়, একেবারে ৫০ তম জন্মদিন। ফলে ২ নভেম্বর বড় পার্টির আয়োজন হবে সেটাই স্বাভাবিক।

৫০-এ পা
জানা গিয়েছে শাহরুখের কাছের বন্ধুরা 'অ্যায় দিল হ্যায় মুশকিল' সিনেমার শ্যুটিং থামিয়ে বাদশার জন্মদিনের পার্টিতে উপস্থিত হবেন।

৫০-এ পা
তবে নিজের জন্মদিন নিয়ে কী জানাচ্ছেন কিং খান? "জন্মদিনের দিন আমি কাজ করব। গোয়ায় 'দিলওয়ালে'-র শেষ পর্যায়ের শ্যুটিংয়ের কাজে ব্যস্ত থাকব।"

৫০-এ পা
তার মানে কি নিজের ৫০তম জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটাবেন না শাহরুখ? না তেমন নয়। পরিবার ও বাচ্চাদের সময় দেবেন বলেই জানিয়েছেন তিনি। তবে এটাও জানিয়েছেন, তাঁর জন্মদিন এখন আর শুধু তাঁর একার নেই। সকালে সংবাধমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দিন শুরু করবেন তিনি।

৫০-এ পা
শাহরুখ জানিয়েছেন, বাড়ির বাইরে অপেক্ষারত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াবেন তিনি। এছাড়া সন্ধেবেলায় একটি পার্টিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এভাবেই আপাতত জন্মদিনের পরিকল্পনা করেছেন কিং খান।












Click it and Unblock the Notifications