'জিয়া জ্বলে'-এর শ্যুটিং এর সময় এই দৃশ্যে কেন হাজির ছিলেন না শাহরুখ! কী ঘটেছিল তখন জানেন

গানের দৃশ্যে দেখা গিয়েছে শাহরুখ ও প্রীতি জিন্টার বিভিন্ন ভঙ্গিমার নাচ। এই নাচের কোরিওগ্রাফি করেন ফারহা খান। আর তিনিই ফাঁস করেছেন এক মজাদার ঘটনার কথা।

প্রত্যেকটি ফিল্মের শ্যুটিং -এর সঙ্গেই জুড়ে থাকে কোনও না কোনও মজাদার কাহিনি। তেমনই মনিরত্নম পরিচালিত নব্বইয়ের দশকের ছবি 'দিল সে '-র শ্যুটিং এও ঘটে যায় আজব কিছু ঘটনা। সেই ছবির একটি জনপ্রিয় গান ছিল 'জিয়া জ্বলে...' । গানের দৃশ্যে দেখা গিয়েছে শাহরুখ ও প্রীতি জিন্টার বিভিন্ন ভঙ্গিমার নাচ। এই নাচের কোরিওগ্রাফি করেন ফারহা খান। আর তিনিই ফাঁস করেছেন এক মজাদার ঘটনার কথা।

জিয়া জ্বলে-এর শ্যুটিং এর সময় এই দৃশ্যে কেন হাজির ছিলেন না শাহরুখ! কী ঘটেছিল তখন জানেন

ফারহা এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেন, 'আমরা জিয়া জ্বলে গানটির শ্যুটিং করছিলাম কেরলে। তখন গানের দৃশ্যের জন্য আমি শাহরুখকে বলি, "তোমাকে সাদা ধুতি পরানো হবে, আর একটা দৃশ্যে তুমি জল থেকে উঠে আসবে এরকমভাবে ফ্রেমে ধরা হবে।"আর এতেই ঘাবড়ে যান শাহরুখ! ' ফারহা জানিয়েছেন, শাহরুখকে এই কথাটি তিনি মজা করে বলেছিলেন। তবে শাহরুখ তা বুঝতে পারেননি। ফলে পরের দিন, সাদা ধুতি পরে জলে নেমে নাচবার ভয়ের চোটে সেট-এই আসেন নি শাহরুখ!

গানের একটি দৃশ্যে প্রীতিকে ধরনার সামনে একা নাচতে দেখা যায়। আসলে সেখানে প্রীতির সঙ্গে থাকবার কথা ছিল শাহরুখেরও। ফারহা বলছেন, ২৫ বছরে এমন কাজ একবারই করেছেন শাহরুখ। আর সেটি ঘটেছিল 'জিয়া জ্বলে' -র শ্যুটিং এই একমাত্র। পরে যখন সবাই শাহরুখকে ঘিরে ধরে যে কেন শ্যুটিং এ আসেননি তিনি ,তখন তিনি বলেন, যে কেরলের জঙ্গলের ভিতরে শ্যুটির হওয়ার কারণে তিনি নাকি রাস্তা হারিয়ে ফেলেছিলেন! শাহরুখের এই যুক্তি শুনে বেশ মশকরা করেন ফারহাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+