অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মুক্তি পাবে 'রইস' ছবির ট্রেলার!

'রইস' নিয়ে মানুষের মধ্যে উৎসাহের কমতি নেই। তার অন্যতম কারণ, ফের একবার রোমান্টিক হিরোর ইমেজ ছেড়ে নিজের গ্রে শেড নিয়ে পর্দায় আসছেন বলিউডের কিং খান শাহরুখ। তবে রইস ছবির প্রচার নিয়ে হতাশ শাহরুখ ভক্তরা।

'রইস' নিয়ে মানুষের মধ্যে উৎসাহের কমতি নেই। তার অন্যতম কারণ, ফের একবার রোমান্টিক হিরোর ইমেজ ছেড়ে নিজের গ্রে শেড নিয়ে পর্দায় আসছেন বলিউডের কিং খান শাহরুখ। তবে রইস ছবির প্রচার নিয়ে বেশ হতাশ শাহরুখ ভক্তরা।

প্রথমে এই ছবি জুলাই মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তারপর ছবির মুক্তি আগামী বছরের জানুয়ারু মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। জানুয়ারি মাসে ছবির মুক্তি অথচ এখনও পর্যন্ত ছবি নিয়ে কোনও রকম প্রচারই শুরু হয়নি।

অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মুক্তি পাবে 'রইস' ছবির ট্রেলার!

কিন্তু ফ্যানেদের মুখে হাসি ফুটিয়ে অবশেষে শাহরুখ জানিয়ে দিলেন, ডিসেম্বরেই মুক্তি পেতে চলেছে রইস ছবির ট্রেলর। এই ছবির প্রচার নিয়ে নাকি বিশেষ কিছু পরিকল্পনাও রয়েছে ছবির নির্মাতাদের।

শাহরুখের কথায়, "আমি কোথায় যেন একটা পড়লাম ডিয়ার জিন্দেগি ছবির সঙ্গেই আসতে চলেছে রইস-এর ট্রেলার। এটা যে হবে না তা নিশ্চিত। নির্দিষ্ট তারিখ বলতে পারব না তবেস ডিসেম্বর মাসেই ছবির ট্রেলার মুক্তি পাবে। এটি প্রকাশের জন্য আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। তাই টেকনিক্যাল দিকটা আগে ঠিকঠাক কিনা তা নিশ্চিত করে নিতে হবে।"

অতএব অবশেষে অপেক্ষার অবসান। এই ডিসেম্বরেই ফের খলনায়ক শাহরুখের কয়েক ঝলক দেখা যাবে রইস-এর ট্রেলারে। ২০১৭ সালের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে রইস।

এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+