ছেলে আরিয়ানের "লাভ-অ্যাফেয়ার" নিয়ে মুখ খুললেন বাবা শাহরুখ খান!
শাহরুখ খান শুধু একজন বড় সুপারস্টারই নন, একজন বাবাও বটে। ছেলেমেয়ের দিয়ে যতটা রক্ষণশীল তিনি, ততটা তাদের স্বাধীনতা দেওয়ার পক্ষেও তিনি। ছেলেমেয়ের সঙ্গে বন্ধুর মতোই মিশতে ভালবাসেন তিনি।
সম্প্রতি তাঁর ছেলে আরিয়ান খানের গ্র্যাজুয়েশন পার্টিতে রহস্যময়ী নারীর সঙ্গে তাঁর ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আরিয়ান এই রহস্যময়ী কন্যাকে ডেট করছেন কি না তা এখনও পরিস্কার নয়। তবে ছেলের সম্পর্ক নিয়ে কিছু বক্তব্য রয়েছে বাবা শাহরুখের।

সম্প্রতি একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেনস "আমার ছেলেমেয়ের সঙ্গে আমার সম্পর্খ খুব বন্ধুত্বপূর্ণ। আমি আমার বন্ধুদের সঙ্গে যেমন আলোচনা করি, আরিয়ান, সুহানার সঙ্গেও তেমনটা করতে পারি। আমরা বসে একসঙ্গে মজা করি, কিন্তু মা-বাবার সঙ্গে বলার মতো কথা, ওরা গৌরির সঙ্গেই করে।"
"এদের লাভ-লাইন নিয়ে জিজ্ঞাসা করি না, এই বিষয়ে ওরা মায়ের সঙ্গেই কথা বলে। তবে ওরা যদি আমায় কিছু বলতে চায় বলতে পারে, বলেও। কিন্তু ওদের সম্পর্ক আমার ছবিগুলো থেকে অনেক আলাদা। "












Click it and Unblock the Notifications