'রইস' এর মুক্তি পিছোচ্ছে! ২০১৭-র জানুয়ারিতে হতে পারে ছবিমুক্তি?

এই বছরে বলিউডে সবচেয়ে বড় আকর্ষণের বিষয়বস্তু হল সলমন খানের 'সুলতান' ও শাহরুখ খানের 'রইস' সিনেমা। গতবছর থেকেই এই নিয়ে চূড়ান্ত আগ্রহ তৈরি হয়েছে। তবে সেই টক্কর ভেস্তে যেতে পারে বলে খবর ভাসছে টিনসেলটাউনে।

রইসের শুটিংয়ে অনবদ্য শাহরুখ

এবছর ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সলমন খানের 'সুলতান' সিনেমার। ওই একইদিনে মুক্তির কথা ছিল শাহরুখ খানের 'রইস' সিনেমারও। তবে কিং খান এইমুহূর্তে কোনও প্রতিযোগিতায় যেতে চাইছেন না। তিনি চাইছেন, কোনও এক ছুটির দিনে ছবির মুক্তি হোক।

'রইস' এর মুক্তি পিছোচ্ছে! ২০১৭-র জানুয়ারিতে ছবিমুক্তি?

এক্ষেত্রে ২০১৭ সালের ২৬ জানুয়ারি দিনটি পছন্দ বলিউড বাদশার। সূত্রের খবর, তিনি চাইছেন সেদিনই ছবির মুক্তি হোক। তবে ওই একইদিনে হৃত্বিক রোশনের 'কাবিল' সিনেমাটি মুক্তি পাবে। এক্ষেত্রেও বাধা রয়েছে। তাই রোশনদের সঙ্গে আলোচনা করেছেন কিং খান। তবে তা থেকে আদৌও কোনও সমাধান সূত্র বেরিয়েছে কিনা জানা যায়নি।

রইসের নায়িকা মাহিরা খানের এই আবেদনেই কি মাত শাহরুখ খান!

আগামী ৬ জুলাই সলমন খানের সুলতান সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। তারপরে বরুণ ধাওয়ানের 'ঢিসুম' সিনেমাটি মুক্তি পাবে। তবে জুলাইতে বড় ছুটির দিন না থাকায় ছবিটি মুক্তি পাক তা চাইছেন না বাদশা।

২০১৬-তে এই সিনেমাগুলি দেখতে প্রেক্ষাগৃহে যেতেই হবে

এরপরে অবশ্য কয়েকটি দিন ভেবেছিলেন কিং খান। তবে অগাস্টে স্বাধীনতা দিবসের সময়ে অক্ষয় কুমারের 'রুস্তম', পরে হৃত্বিকের 'মহেঞ্জোদরো' মুক্তি পাবে। সেইসময়ে ছবিমুক্তির ঝুঁকি শাহরুখ নিতে চাইছেন না।

এবছর দিওয়ালিতে করণ জোহরের 'এ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটি মুক্তি পাবে। এছাড়া রয়েছে অজয় দেবগণের 'শিবায়'-ও। তাই এই সময়টিও ঠিক মনে হয়নি কিং খানের। এরপরে শেষ অপশন ছিল ক্রিসমাসের সময়ে। তবে সেখানেও বাধা। তখন ছবি বেরলে লড়াই করতে হবে আমির খানের 'দঙ্গল'-এর সঙ্গে।

ফলে সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চাইছেন শাহরুখ। যদিও সরকারিভাবে এখনও ছবি মুক্তির বিষয়টিকে জানানো হয়নি। এখন দেখার কবে মুক্তি পায় এই সিনেমা।

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+