Aryan Khan: একসময় থাকতেন শাহরুখ-গৌরী, জানেন কতো টাকায় দিল্লির সেই বাড়ি কিনেছেন আরিয়ান
দিল্লির ছেলে শাহরুখ। গৌরী খানও তাই দিল্লিতে থাকতেন। সেই দিল্লি থেকেই প্রথম কর্মজীবন শুরু করেছিলেন শাহরুখ। গৌরীর সঙ্গে প্রেমও গড়ে ওঠে সেই দিল্লিতেই। সেই দিল্লির বুকেই একটি বাড়ি কিনলেন শাহরুখ-গৌরীর ছেলে আরিয়ান খান। যার দাম ৩৭ কোটি টাকা।
এতো দাম দিয়ে দিল্লির বুকে বাড়ি কিনলেন কেন আরিয়ান? এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। খোঁজ খবর করতেই জানা গেল এই বাড়িটিতে একটা সময়ে থাকতেন শাহরুখ খান এবং গৌরী খান। বিল্ডিং টির গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট এখনও শাহরুখের নামেই রয়েছে।

দিল্লির পঞ্চশীল পার্ক এলাকায় রয়েছে সেই বাড়িটি। আগে থেকেই বিল্ডিংটিতে শাহরুখের দুটি ফ্লোর ছিল। এবার আরিয়ান খানও একটি ফ্লোর কিনে ফেলেছেন। হঠাৎ করে দিল্লিতে কেন ইনভেস্ট করছে খান পরিবার এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ বলিউডের তারকারা সাধারণত দিল্লিতে বিনিয়োগ করতে চান না কোনও সম্পত্তিতে। সেখানে শাহরুখ খানের দুটি অ্যাপার্টমেন্ট আগে থেকেই কেনা ছিল। তারপরে আবার ছেলে আরিয়ান খান আরও কটি ফ্ল্যাট কিনে ফেলেছেন সেই বহুতলে।
অমিতাভ বচ্চনের বাড়ি দিল্লির গুলমোহর পার্কে থাকলেও কয়েক মাস আগেই সেই অ্যাপার্টমেন্টটি তিনি বিক্রি করে ফেলেছেন ২৩ কোটি টাকায়। প্রসঙ্গত শাহরুখের পুত্র-কন্যারা হঠাৎ করে বিভিন্ন বাড়ি এবং জামিতে বিনিয়োগ করতে শুরু করে দিয়েছেন। গত বছর সুহানা খান আলিবাগে ১২ কোটি টাকা দিয়ে চাষের জমি কিনেছেন। ২০২৪ সালের শুরুতেই আবার মুম্বইয়ের সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় ১০ কোটি টাকা খরচ করে একটি অ্যাার্টমেন্ট কিনেছেন সুহানা।












Click it and Unblock the Notifications