টানা জেরার পর শাহরুখ-পুত্র আরিয়ান গ্রেফতার! স্ক্যানারে বহু নামী ব্যক্তিত্ব

রাতভর টানা জেরার পর শাহরুখ-পুত্র আরিয়ান গ্রেফতার! নয়া মিডিয়া রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

মুম্বই থেকে গোয়াগামী এক ক্রুজে মাদক ঘিরে রেভ পার্টির জেরে শাহরুখ খানের পুত্র আরিয়া ন সহ ৮ জনকে প্রথমে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। পরে শাহরুখ পুত্র আরিয়ানকে টানা ১৬ ঘণ্টা জের করা হয় বলে খবর। এরপর এক মিডিয়া সূত্রের খবর অনুযায়ী, আরিয়ানকে গ্রেফতার করেছে এনসিবি। এদিকে জানা গিয়েছে, 'পাঠান' ছবির শ্যুটিং মাঝপথে থামিয়ে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন শাহরুখ।

ঘটনা পরম্পরা

ঘটনা পরম্পরা

জানা গিয়েছে ,শাহরুখ পুত্র আরিয়ানকে যখন ওই মুম্বই থেকে গোয়াগাামী ক্রুজে এনসিবি নিজের জালে তুলে নেয়, তখনই আরিয়ান জানিয়েছেন যে, তাঁকে এই পার্টিতে অতিথি হিসাবে আনা হয়। এদিকে, সূত্রের খবর আরিয়ান নিজেও স্বীকার করেছেন যে, তিনি মাদক সেবন করে ভুল করেছেন। আরিয়ান সহ ধৃত ৮ জনকে এদিন নারকোটিক্স টেস্টিং এর জন্যও পাঠানো হয় বলে জানা যায়। আরিয়ান ছাড়াও আটক করা হয় , মুনমুন ধর্মেচা, ইশমিত সিং, মোহক জয়সওয়াল, আরবাজ মাক্চেন্ট, বিক্রম ছোকর,গোমিত চোপড়াদের।

১৫ দিন আগে খবর ছিল !

১৫ দিন আগে খবর ছিল !

এদিকে এমন এক রেভ পার্টি যে মুম্বইয়ের সমুদ্রে হতে চলেছে , তা আগে থেকে জানতে পেরেছিলেন এনসিবি কর্তারা। তাঁরা নির্দিষ্ট খবর পেয়েই রুদ্ধশ্বাস অভিযান চালান। মূলত, এনসিবির টার্গেট ছিল এক মাদকপাচারকারী। যে মুম্বই সার্কিটে মাদক পাচার করে থাকে। তাকে ধরেত গিয়ে এনসিবি কর্তারা ছন্দবেশ ধারন করে সাধারণ সওয়ারি হয়ে ক্রুজে চড়েন। এরপরই আরিয়ান সহ বহু জনকে সেখান থেকে আটক করে এনসিবি।

গ্রেফতার আরিয়ান

গ্রেফতার আরিয়ান

এদিকে, এদিন আরিয়ান সহ আরও ৮ জনকে গ্রেফতার করে এনসিবি। রাতভর জেরার পর টানা ১৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদে আরিয়ান মুখ খোলার পর তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে, জানা গিয়েছে, এফটিভি চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর কাশিফ খানও এই ইস্যুতে এনসিবির স্ক্যানারে রয়েছেন। উল্লেখ্য, এউ রেভ পার্টির আয়োজক কাশিফ খান। এছাড়াও মাদক কাণ্ডে নাম উঠছে জনৈক গোপাল আনন্দের। তাঁকেও স্ক্যানারে রাখছেন এনসিবি কর্তারা।

কী কী উদ্ধার হয়েছে?

কী কী উদ্ধার হয়েছে?

জানা গিয়েছে, এক্সটাসি, কোকেন ,হাশিশ, চরস সহ একাধিক নিষিদ্ধ মাদক এই ক্রুজ থেকে উদ্ধার হয়েছে। এই কাণ্ডে ওই ক্রুজ থেকে দুজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় মহিলাদের ভূমিকা কী, তা নিয়ে রয়েছে জল্পনা। তদন্ত আরও এগিয়ে মুম্বইয়ের বহু জায়গায় তল্লাশি শুরু করেছে এনসিবি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+