শাহরুখ-প্রিয়াঙ্কা ঠাণ্ডা লড়াই কি এখনও চলছে! বিয়ে প্রসঙ্গে কোন জবাব দিলেন কিং খান
শাহরুখ-প্রিয়াঙ্কা ঠাণ্ডা লড়াই কি এখনও চলছে! বিয়ে প্রসঙ্গে কোন জবাব দিলেন কিং খান
শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক ঘিরে গুঞ্জন বহুদিনের। বহুবার বহু জায়গায় শোনা যায়, এক বিশেষ পার্টিতে এই সম্পর্কের ঘনিষ্ঠতা ঘিরে গৌরী খান নিজে প্রিয়াঙ্কাকে ভর্ৎসনা করেন। তবে সেই সমস্ত পর্ব পিছনে রেখে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন প্রিয়াঙ্কা। আর তাঁর বিয়ের প্রসঙ্গ নিয়ে কিছুদিন আগেই 'জিরো'-র ট্রেলার লঞ্চে প্রশ্ন করা হয় শাহরুখকে। যার উত্তর দিতে গিয়ে খানিকটা অস্বস্তিতে পড়েন শাহরুখ।

প্রিয়াঙ্কার বিয়ে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শাহরুখ মশকরার ছলে বলেন, ' এটা ভাল ব্যাপার যে সবাই বিয়ে করছেন। ..' এরপর তিনি বলেন, 'আমার কী করা উচিত? বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা। ওঁরা খুব শিগগিরিই বিয়ে করছন আর তারপর ওঁদের সন্তানও হবে। আমার বিয়ে হয়ে গিয়েছে আবার আমি কী করে বিয়ে করব। ' উল্লেখ্য, অনেকেই শাহরুখের এমন বক্তব্যকে তির্যকভাবে নিয়েছেন। একই অনুষ্ঠানে যেখানে দীপিকাকে বিয়ে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কিং খান, সেখানে প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে তির্যক মন্তব্য ঘিরে বহু প্রশ্ন উঠছে।
উল্লেখ্য,রাজস্থানের উমেদভবনে আয়োজিত হতে চলেছে প্রিয়াঙ্কার সঙ্গে নিক জোনাসের বিয়ে। এই বিয়ে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব বলিউডে। শোনা যাচ্ছে, দেশ ও বিদেশের একাধিক তারকা হাজির থাকছেন বিয়েতে। প্রিয়াঙ্কার বিয়েতে আমন্ত্রিত ব্রিটিশ রাজ পরিবারের পুত্রবধূ মেগান ও রাজপুত্র হ্যারি। তবে, বিয়েতে প্রিয়াঙ্কা, বলিউড বাদশা শাহরুখ খানকে নিমন্ত্রণ করেছেন কি না তা এখনও অজানা।












Click it and Unblock the Notifications