(ছবি) টুইটারে শাহরুখের শেয়ার করা আব্রামের দুষ্টুমিষ্টি ছবি
এই মুহূর্তে শাহরুখ পুত্র আব্রামকে নিয়ে কিং খানের ভক্তদের মধ্যে আগ্রহের অন্ত নেই। আদুরে আব্রাম মাত্র দু'বছর বয়সেই সকলের নয়নের মণি হয়ে উঠেছে।
কিং খানের এই স্টার পুত্র সবে দুই বছর পূর্ণ করল। আর জন্মের সময় থেকেই পাপারাৎজীদের বিশেষ পছন্দের হয়ে উঠেছে আব্রাম। যেখানেই তাঁকে দেখে ক্যামেরা একেবারে ছেকে ধরে তাকে। অর্থাৎ কিং খানের পুত্র খ্যাতিতে তাঁরই সমকক্ষ হয়ে উঠেছে।
তবে এবার আর পাপারাৎজীরা নয়, শাহরুখ নিজেই স্যোসাল নেটওয়ার্কিং মাইক্রোব্লগিং সাইট টুইটারে শেয়ার করলেন তাঁর কনিষ্ঠ পুত্র আব্রামের নানা মুহূর্তের ছবি। এখানেও যথারীতি প্রাণোচ্ছ্বল শাহরুখ পুত্র। আসুন দেখে নেওয়া যাক শাহরুখের শেয়ার করা আব্রামের কিছু দুরন্ত ছবি।

আব্রাম-আলিয়া
বার্সেলোনায় গিয়ে দিদি আলিয়ার কোলে আব্রাম।

আব্রাম খান
টুইটারে আদুরে আব্রামের ছবিটি শেয়ার করেছেন শাহরুখ।

সেলফি
পিতা-পুত্র একসঙ্গে পোজ দিয়েছেন সেলফিতে।

মন্নতে শুটিং
মন্নতের বাইরে শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। বাবার অভিনয় দেখতে ব্যস্ত আব্রাম।

শাহরুখ ও আব্রাম
গোয়ার সমুদ্র সৈকতে বালির মধ্যেই বসে খেলায় ব্যস্ত আব্রাম। সঙ্গী শাহরুখ।

ইডেনে আব্রাম
আইপিএলে কেকেআরের ম্যাচের সময় ইডেনে আব্রামকে নিয়ে এসেছিলেন শাহরুখ। ম্যাচ ঘিরে আগ্রহতো ছিলই, গ্যালারিতে বসা আব্রাম ও কিং খানকে নিয়েও একইরকম উত্তেজনা চোখে পড়েছে।

সস্ত্রীক শাহরুখ, সঙ্গে আব্রাম
বাবা মায়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত আব্রাম।

বাপ কা বেটা
ইডেনে এসে শাহরুখ তাঁর ছোট ছেলেকে নিয়ে গোটা মাঠ ঘুরেছেন আর মধ্যরাত পেরিয়েও ইডেনের ভিড় হুমড়ি খেয়ে পড়েছে পিতা-পুত্রকে আর একটু কাছ থেকে দেখার জন্য।

মায়ের সঙ্গে
মা গৌরির সঙ্গে একান্তে খুদে আব্রাম।

ঝাঁটা হাতে ঘর পরিষ্কারে ব্যস্ত আব্রাম
'স্বচ্ছ্ব ভারত অভিযান' ক্যাপশন লিখে টুইটারে ছবিটি শেয়ার করেছেন শাহরুখ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications