SRK: কবে মুক্তি পাবে ডাঙ্কি ছবির ট্রেলার? বড় চমকের কথা জানালের শাহরুখ খান নিজেই
একই বছরে পর পর তিনটি সিেনমা। দুটি ইতিমধ্যেই বক্স অফিসে মুক্তি পেয়েছে। এবার তৃতীয়টির অপেক্ষায় রয়েছে শাহরুখ অনুগামীরা। পাঠান এবং জওয়ান দুটি ছবিই পর পর হিট করেছে। এবার ডাঙ্কি কবে মুক্তি পাবে তার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
এখনও পর্যন্ত সব ঠিক থাকলে বড়দিনের ছুটিতে ফের শাহরুখ ম্যাজিক ঘটতে চলেছে। তবে এখনও পর্যন্ত সিনেমার কোনও ঝলক দেখতে পাননি দর্শকরা। কেমন হবে সিনেমাটি তার ঝলক দেখার জন্য অদীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ডাঙ্কির টিজার মুক্তি িনয়ে বড় পরিকল্পা করে রেখেছেন পরিচালক রাজকুমার হিরাণী।

রাজকুমার হিরাণীর সঙ্গে প্রথম কাজ করছেন শাহরুখ খান। আমির খানের সঙ্গেই বেশিরভাগ সিনেমা পরিচালনা করেছেন রাজকুমার হিরানী। থ্রি ইডিয়টের মতো সুপার হিট সিেনমা তৈরি করেছেন পরিচালক রাজকুমার হিরাণী। শাহরুখ খানের সঙ্গে তাঁর ম্যাজিক কতটা কাজ করবে তার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।
সূত্রের খবর ডাঙ্কির টিজার মুক্তি পেতে চলেছে অভিনেতা কিং খানের জন্মদিনের দিন। জওয়ানের টিজার রিলিজে যেমন চমক ছিল ডাঙ্কির েক্ষত্রেও সেইরকম বড় চমকের পরিকল্পা করে রেখেছেন পরিচালক রাজকুমার হিরাণী এবং শাহরুখ খান নিজে। জানা গিয়েছে যে অনুষ্ঠানে ডাঙ্কির টিজার রিলিজ করবে তার সঞ্চালনা শাহরুখ খান নিজেই করবেন।
২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। অর্থাৎ বড়দিনের ছুটিকে মাথায় রেখেই ছবিটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। তার আগে আগামী ২ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার শাহরুখ খানের জন্মদিন। সেদিনই এলাহি আয়োজন করে ছবির টিজার রিলিজ করা হবে। শাহরুখ খানকে তাঁর জন্মদিনে উপহার হিসেবে দেবেন রাজকুমার হিরাণী।
জওয়ান ছবির পর একেবারে অন্য অবতারে ডাঙ্কিতে দেখা যাবে শাহরুখ খানকে। কিং খানের সেই লুককে দেখার জন্য অদীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। জানা গিয়েছে কানাডায় বেআইনি অনুপ্রবেশ নিয়েই কাহিনিটি আবর্তকিত হয়েছে। ডাঙ্কিেত শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তপসী পান্নুকেও। কয়েকদিন আগেই কাশ্মীরে শ্যুটিং করতে দেখা গিয়েছিল তাঁদের।












Click it and Unblock the Notifications