আমার মন পরিষ্কার, তাই ঝাড়ুর দরকার নেই: স্বচ্ছ ভারত অভিযান প্রসঙ্গে শাহরুখ খান

অমিতাভ বচ্চন থেকে সলমন খান, বলিউডের বহু তারকাই ঝাড়ু হাতে পথে নেমেছেন জঞ্জাল সাফাইয়ে। এই অভিযানকে আরও জনপ্রিয় করতে টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে প্রচারও চালিয়েছেন। কিন্তু শাহরুখ খানের ক্ষেত্রে বিষয়টা অনেকটাই আলাদা।
স্বচ্ছ ভারত অভিযানকে যে তিনি পুরোপুরি সমর্থন করছেন তা তিনি বুঝিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু তার সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন যে ঝাড়ু হাতে তুলতে তিনি প্রস্তুত নন। তাঁর কথায়, "আমার হৃদয় পরিষ্কার, পরিষ্কার করার জন্য আমার ঝাড়ুর প্রয়োজন নেই।"
যদিও স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণকারী তারকাদের প্রশংসা করেছেন শাহরুখ
হৃতিক রোশন, সলমন খান, অমিতাভ বচ্চন, বিবেক ওবেরয় যাঁরা নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানকে সমর্থন করে জঞ্জাল সাফাই অভিযানে অংশ নিয়েছেন তাঁদের প্রশংসায় শাহরুখ বলেছেন, "এই অভিযানে তারকাদের অংশগ্রহণ সাধারণ মানুষদের অংশ নেওয়ার জন্য উৎসাহ প্রদান করবে।"
২ অক্টোবর গান্ধীজির জন্মদিন উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযানের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভিযানে অংশ নেওয়ার জন্য মনোনীত করেছিলেন আম্বানী, শচীন তেণ্ডুলকর, সলমন খান এবং প্রিয়াঙ্কা চোপড়াকে।
বলিউড তারকাদের থেকে স্বতঃস্ফূর্ত সাড়াও মিলেছে। কিন্তু কিং খান যে সবার থেকে আলাদা। তিনি একেবারে নিজের মতোন। বাদশা যা করেন তা শুধু নিজের স্টাইলে।












Click it and Unblock the Notifications