চতুর্থবার কি 'বাবা' হতে চলেছেন শাহরুখ! নিজেই যা বললেন কিং খান
কিছুদিন আগে, 'টেড টক' অনুষ্ঠানে একটি পর্বের শ্যুটিং এর সময় বেশ বেগ পেতে হয় শাহরুখকে।
তাঁর তৃতীয় সন্তান আব্রাম জন্মানোর পর , আব্রামকে নিয়ে বেশ তোলপাড় হয় বলিউডের ঘনিষ্ঠ মহলে। তবে সেই সমস্ত কানাঘুষোকে তোয়াক্কা না করে, আব্রামকে নিয়ে বেশ খোশ মেজাজে রয়েছেন কিং খান শাহরুখ। একটা সময় রটনা হয়ে দাঁড়ায় যে, আব্রাম নাকি শাহরুখের ছেলে আরিয়ানের লাভ চাইল্ড। তা নিয়ে একবার সরব হতে দেখা যায় বলিউড বাদশাকে। কিন্তু এবার সামনে এল বলিউড কিং খানের চতুর্থ সন্তানের খবর। জানা যাক গোটা ঘটনাটি ঠিক কি।

কিছুদিন আগে, 'টেড টক' অনুষ্ঠানে একটি পর্বের শ্যুটিং এর সময় বেশ বেগ পেতে হয় শাহরুখকে। বলিউডের খবর সম্পর্কিত একটি সাইটের তথ্য় অনুযায়ী এই পর্বের শ্যুটিংএ বহুবার রিটেক নিতে হয় শাহরুখ খানকে। কারণ একটি নাম উচ্চারণ করতে গিয়ে সমস্যায় পড়েন শাহরুখ। সেই নামটি ছিল 'আকাংকশা' (আকাঙ্খা)। আর এর প্রেক্ষিতে শাহরুখ একটি মন্তব্য করে ওঠেন।
শাহরুখ বলেন, 'কিছুদিন ধরে এই নামটি নিয়ে আমি বার বার তোতলাচ্ছি। সাধারণত আমার এই ভুল হয় না। মনে হচ্ছে আমার চতুর্থ সন্তান হতে চলেছে। যার নাম রাখব আকাংশা।' আর শাহরুখের এই বক্তব্য ঘিরেই ছড়ায় কানাঘুষো। তবে শাহরুখের এই বক্তব্য ছিল নেহাতই মজার ছলে। তাই আপাতত এই ধরনের কানাঘুষোকে সত্যি বলে মেনে নেওয়া ঠিক হবে না!












Click it and Unblock the Notifications