ফটোগ্রাফারের পায়ের ওপর দিয়ে চলে গেল শাহরুখের গাড়ি
সলমন খানের 'হিট অ্যান্ড রান' কেস নিয়ে বিস্তর জলঘোলা দেখেছে বলিউড। সেই পথ দুর্ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়তে হয়েছে সলমানকে। আর এবার খবর শহরুখের গড়ি দুর্ঘটনা নিয়ে।
সলমন খানের 'হিট অ্যান্ড রান' কেস নিয়ে বিস্তর জলঘোলা দেখেছে বলিউড। সেই পথ দুর্ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়তে হয়েছে সলমানকে। আর এবার খবর বলিউডের আরেক খান, শহরুখের গড়ি দুর্ঘটনা নিয়ে।
জানা গিয়েছে , এক পার্টিতে যাওয়ার সময় এক ফটোগ্রাফারের পায়ের ওপর দিয়ে চলে যায় শাহরুখ খানের গাড়ি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই ফটোগ্রাফার।

ঘটার জেরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য । আহত ফটোগ্রাফারকে ঘিরে ভিড় জমতে থাকে। ঠিক তখনই গাড়ি থেকে নেমে আসেন শাহরুখ খান। আহত ওই ফটোগ্রাফারের কাছে গিয়ে শাহরুখ খোঁজ নেন, তাঁর শারীরিক অবস্থার। তারপর গোটা বিষয়টির দায়িত্ব নেবেন বলে ফটোগ্রাফারকে আস্বস্ত করেন শাহরুখ।
জানা গিয়েছে, বলিউড ডিভা আলিয়া ভটের জন্মদিনের পার্টিতে যাচ্ছিলেন কিং খান। তখনই ঘটে যায় এই দুর্ঘটনা। আহত ফটোগ্রাফারের চোট গুরুতর নচয় বলে জানিয়েছে হাসপাতাল।












Click it and Unblock the Notifications