দীপাবলির জন্য নয়, তাহলে কেন সাজছে শাহরুখের 'মন্নত'! আসল ঘটনা কী
দীপাবলি আসতে এখন প্রায় এক সপ্তাহ দেরি, কিন্তু বলিউড বাদশা শাহরুখ খানের মুম্বইয়ের বাংলো 'মন্নত' এ এখন থেকেই সাজো সাজো রব। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লাইট লাগানোর কাজ। গোটা বাড়ি সেজে উঠছে আলোর রোশনাইতে।

শাহরুখের বাংলোর এই নতুন সাজের কারণ আসলে দীপাবলি নয়, শাহরুখ নিজেই! আগামী পরশু অর্থাৎ ২ নভেম্বর বলিউডের 'রইস' শাহরুখের জন্মদিন। আর তাঁর ৫৩ তম জন্মদিন উপলক্ষ্যে সেজে উঠছে মন্নত। উল্লেখ্য, শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাতে সেদিন তাংর বহু ভক্ত উপস্থিত হন মন্নত-এ।
এর আগের বছর, শাহরুখের জন্মদিনে তাঁর আলিবাগের ফার্ম হাউসে একটি রাজকীয় পার্টির আয়োজন হয়। সেখানে হাজির ছিলেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা. ক্যাটরিনা কাইফ, করণ জোহররা। এবার তাঁর জন্মদিনের পার্টি সম্ভবত মন্নতেই হতে চলেছে। তবে আমন্ত্রিতদের তালিকায় কারা থাকছেন তা জানা যায়নি।

Click it and Unblock the Notifications