'বাবা আমায় নিয়ে যেতেন মি.বাজপেয়ীর ভাষণ শোনাতে ', অটলবিহারীর প্রয়াণে আবেগঘন শাহরুখ
অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে গভীরভাবে শোকাহত শাহরুখ। এই দাপুটে বিজেপি নেতাকে শ্রদ্ধা অর্পণ করে একটি নোট লেখেন বলিউড স্টার।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকাহত গোটা দেশ। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে চলচ্চিত্রের সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা সকলেই আবেগঘন এই দেশনেতার প্রয়াণে। 'ভারতরত্ন' অটলবিহারী বাজপেয়ী যেমন একাধারে ছিলেন দাপুটে রাজনৈতিক নেতা, তেমনই ছিলেন সুবক্তা তথা সাহিত্যিক। তাঁর রচিত বহু গান, কবিতা বহুবার প্রকাশ্যে এসেছে। যশ চোপড়া পরিচালিত একটি মিউজিক ভিডিওতে অটলবিহারী রচিত গান গেয়েছিলেন জগজিৎ সিং, আর সেই ভিডিওতে অভিনয় ,করেন বলিউড তারকা শাহরুখ খান।

অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে গভীরভাবে শোকাহত শাহরুখ। এই দাপুটে বিজেপি নেতাকে শ্রদ্ধা অর্পণ করে একটি নোট লেখেন বলিউড স্টার। তিনি লেখেন, 'যখন আমি দিল্লিতে বড় হচ্ছি তখন আমারা বাবা মিস্টার বাজপেয়ীর ভাষণ শোনাতে আমাকে নিয়ে যেতেন। বহু বছর পরে , তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাই আমি, আলোচনা হয় কবিতা, ফিল্ম, রাজনীতি এবং তাঁর হাঁটু প্রতিস্থাপন সম্পর্কেও। তাঁর লেখা কবিতায় অনস্ক্রিন অভিনয় করাটা আমার কাছে সম্মানের।... ' নোটটিটুই করে শাহরুখ অটল বিহারী বাজপেয়ীকে 'পোয়েট প্রাইমমিনিস্টার' হিসাবে উল্লেখ করেন।
For The Poet Prime Minister of our country, love you Baapji...https://t.co/IKTYouMdiy pic.twitter.com/kLO4JAHvNu
— Shah Rukh Khan (@iamsrk) August 16, 2018
এদিন আবেগঘন শাখরুখ নিজের নোট-এ তুলে ধরেন তাঁর কৈশরের কথা। পাশাপাশি তুলে ধরেন, অটলবিহারীর প্রয়াণে দেশ কতবড় এক ব্য়ক্তিত্বকে হারিয়েছে, সেই প্রসঙ্গও। নিজের শ্রদ্ধার্ঘে শাহরুখ এদিন , অটলবিহারীর বাজপেয়ীর আত্মার শান্তি কামনা করেন।












Click it and Unblock the Notifications