শ্যুটিংয়ের সময় জখম শাহরুখ খান

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন 'হ্যাপি নিউ ইয়ার' সিনেমার শ্যুটিং চলছিল একটি পাঁচতারা হোটেলে। সংলাপ বলছিলেন শাহরুখ খান। হঠাৎ শ্যুটিংয়ে ব্যবহৃত কিছু ভারী জিনিসপত্র হুড়মুড়িয়ে পড়ে যায় শাহরুখের ওপর। ছুটে আসেন অন্যান্য কলাকুশলীরা। তাঁকে টেনে তোলা হয়। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ডাক্তার ডাকা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন।
পরে ফারহা খান সাংবাদিকদের বলেন, "শাহরুখ খান এখন স্থিতিশীল। আশা করব খুব তাড়াতাড়ি সেরে উঠে কাজে যোগ দেবেন। ভক্তদের অনুরোধ করব, চিন্তা করবেন না।"












Click it and Unblock the Notifications