রণবীরের ছবিতে অল্প 'স্ক্রিনটাইম' পাচ্ছেন শাহরুখ! নতুন ছবি ঘিরে কী ঘটছে বলিউডের অন্দরে

শাহরুখ খানের ফিল্মি কেরিয়ার কোনদিকে এগিয়ে যাচ্ছে তা নিয়ে ব্যাপক কৌতূহল তাঁর ভক্তমহলে। শুধু তাঁরাই নন, বলিউডের নামী দামী, ফিল্ম সমালোচকরাও আতশ কাঁচে ফেলে দেখতে শুরু করেছেন কিং খানের ফিল্মি সফরের গতিবি

শাহরুখ খানের ফিল্মি কেরিয়ার কোনদিকে এগিয়ে যাচ্ছে তা নিয়ে ব্যাপক কৌতূহল তাঁর ভক্তমহলে। শুধু তাঁরাই নন, বলিউডের নামী দামী, ফিল্ম সমালোচকরাও আতশ কাঁচে ফেলে দেখতে শুরু করেছেন কিং খানের ফিল্মি সফরের গতিবিধি। এরকম এক অবস্থায় এবার এক ওয়েব সিরিজের প্রযোজনা করতে চলেছেন কিং খান। শুধু তাই নয় , বলিউড বাদশাকে ঘিরে উঠে আসছে আরও বেশ কয়েকটি খবর।

রণবীরের ছবিতে অল্প স্ক্রিনটাইম পাচ্ছেন শাহরুখ! নতুন ছবি ঘিরে কী ঘটছে বলিউডের অন্দরে

জানা গিয়েছে, শাহরুখ খান আগামী দিনে আসতে চলেছেন করণ জোহর প্রোডাকশনসের এক ফিল্মে। আরও খোলসা করে বললে , বলা যায়, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে দেখা যেতে চলেছে শাহরুখকে। তবে রণবীর কাপুর , আলিয়া ভট অভিনীত এই ছবিতে অত্যন্ত অল্প সময়ের জন্য দেখা যাবে বাদশাকে। মূলত 'অতিথি শিল্পী' হিসাবে শাহরুখ থাকছেন অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে।

প্রসঙ্গত, একাধিক ছবি ইতিমধ্যেই নাকচ করে দিয়েছেন শাহরুখ। অত্যন্ত সন্তর্পনে আপাতত বলিউডে পা ফেলছেন এই মেগাস্টার। গত কয়েক বছরে শাহরুখের একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এরপর শাহরুখের কেরিয়ার কোনদিকে যায়, সেদিকে নজর সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+