(ছবি) দীপিকার উপরে রেগে কাঁই শাহরুখ, জেনে নিন কেন
বলিউডের অন্যতম সফল জুটির একটি বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সেই 'ওম শান্তি ওম' থেকে শুরু করে 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার', যখনই একসঙ্গে পর্দায় পর্দায় মুখ দেখিয়েছেন, সিনেমা যথারীতি হিট। [এই সিনেমাগুলিকে বক্সঅফিসে কুপোকাত করেছেন শাহরুখ]
তবে শোনা যাচ্ছে এই বলিউড জুটি সম্পর্কে নাকি ছেদ পড়েছে। আগামী ১৮ ডিসেম্বর একসঙ্গে মুক্তি পেতে চলেছে শাহরুখের ছবি 'দিলওয়ালে' ও দীপিকা অভিনীত ছবি 'বাজিরাও মস্তানি'। [রইসের শুটিংয়ে অনবদ্য শাহরুখ]
ভাবা হয়েছিল, শাহরুখের ছবির সঙ্গে পাল্লা না দিয়ে পিছিয়ে আসবেন 'বাজিরাও মস্তানি'-র পরিচালক সঞ্জয় লীলা বনশালী। তবে দীপিকার টুইটেই গোল বাঁধল। দীপিকা রীতিমতো টুইট করে 'চ্যালেঞ্জ' গ্রহণ করেছেন। আর তাতেই নাকি ভয়ানক চটেছেন কিং খান। [বলিউডের সেরা নায়কদের কার কত উচ্চতা]
পরে দীপিকা নিজের টুইটটি মুছে দিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ভক্তরা আশা করছে, খুব তাড়াতাড়িই মনোমালিন্য কাটিয়ে ফের একবার সুসস্পর্ক গড়ে উঠবে দুজনের মধ্যে। নিচের স্লাইডে বরং দেখে নেওয়া যাক শাহরুখ ও দীপিকার ভালো সময়ের কয়েকটি ছবি। [বলিউড তারকারা যাঁরা প্রথমবার জুটি বাঁধতে চলেছেন বড়পর্দায়]
{photo-feature}












Click it and Unblock the Notifications