ফের 'দিলওয়ালে দুলহানিয়া লেজায়েঙ্গে'-র জাদুতে মাতাতে চলেছেন শাহরুখ! পুরনো মেজাজ নিয়ে স্ক্রিনে 'বাদশা
পর পর একাধিক ছবিতে তিনি ফ্লপ! ভক্তরা বার বার নিরাশ হয়েছেন। তবুও হাল ছাড়তে রাজি নন 'বাজিগর'! 'জিরো' তে মুখ থুবড়ে পড়লেও ফের একবার 'হিরো' হয়েই বলিউডে ফেরার জন্য় মরিয়া 'বাদশা' শাহরুখ।
পর পর একাধিক ছবিতে তিনি ফ্লপ! ভক্তরা বার বার নিরাশ হয়েছেন। তবুও হাল ছাড়তে রাজি নন 'বাজিগর'! 'জিরো' তে মুখ থুবড়ে পড়লেও ফের একবার 'হিরো' হয়েই বলিউডে ফেরার জন্য় মরিয়া 'বাদশা' শাহরুখ। আর তার জন্যই এবার ঘুঁটি সাজাচ্ছেন বলিউডের এই তারকা।

মাঝে খানকিটা সময় ব্রেক নিয়ে ফিরে আসতে চেয়েছিলেন শাহরুখ। আপাতত ফিল্ম বাছাই নিয়ে রীতিমতো চিন্তিত তিনি। এরই মধ্যে শোনা যাচ্ছে, রাকেশ শর্মার বায়োপিক ছাড়ার পর , 'ডন ' ছবির সিক্যুয়েল রয়েছে শাহরুখের হাতে। তবে এরপর বলিউডের কিং খান আসতে চলেছেন তাঁর চেনা 'রোম্যান্টিক লুক' নিয়ে। রাজু হিরানির পরবর্তী ছবিতে তিনি আসতে চলেছেন বলে জোর খবর। তাঁর ভক্তকূলের দাবি, ফের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির জাদু চালাতে চলেছেন শাহরুখ।
শোনা যাচ্ছে, শুধুমাত্র রাজু হিরানি নন, শাহরুখের পুরনো বন্ধু ফারহার সঙ্গেও ফিল্মে আসার পরিকল্পনা রয়েছে শাহরুখের। তবে রাজু হিরানির বিষয়টি নিয়ে আপাতত মুখ খুলতে চাননি শাহরুখ। সূত্রের দাবি, শাহরুখের সঙ্গে রাজু হিরানির এই প্রজেক্টে প্রযোজক হিসাবে বিধু বিনোদ চোপড়া থাকছেন না বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications