(ছবি) অর্ধশতকের আগে শাহরুখের শেষ 'গ্র্যান্ড বার্থ ডে সেলিব্রেশন'
বলিউডের কিং-এর জন্মদিন কী যে সে কথা? তাও আবার ৪৯ তম জন্মদিন। ফুল, উপহার, কেকের বন্যা। ১ নভেম্বর মধ্যরাত থেকেই শাহরুখের বাড়ি মন্নতের সামনে ভক্তদেত জনসুনামি। রবিবার দিনভর চলল বলিউডের বাদশাহ শাখরুখ খানের জন্মদিন সেলিব্রেশন।
pic.twitter.com/GDsS5iSUdS
— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2014
So many beautiful people outside Mannat. Thank you all for celebrating my birthday with such ownership and love. Very humbling…
— Shah Rukh Khan (@iamsrk) November 1, 2014
Have spent the whole day & last night waving to the sea of loving ppl who collected outside the house. Thanx for making my B’Day so special.
— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2014
So much happiness…so many people to share it with. Hope I am ‘enough’ to do so…all my life. pic.twitter.com/u7v4dWpui9
— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2014
This truly is turning out to be a ‘Happy New Year’….
— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2014
মধ্য রাতের উদ্দীপনা
১ নভেম্বর মধ্যরাত থেকেই মন্নতের সামনে হাজার হাজার শাহরুখ ভক্তদের ভিড়।
দেখা মিলবে তো?
তখনও মন্নতের সামনের ভিড়ে একটাই চিন্তা দেখা পাওয়া যাবে তো তাদের "ভগবানের"।
দেখা দিলেন শাহরুখ
যার জন্য এই উন্মাদনা, রাত ১২ টায় বাড়ির ব্যারিকেট করা বারান্দায় দেখা দিলেন তিনি।
উড়ন্ত চুম্বন
ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন ফ্লাইং কিস।
ধন্যবাদান্তে...
হাত তুলে অভিবাদন অভিনেতার। তবে এ কিন্তু অভিনয় নয়...
তোমারে সেলাম
আপ্লুত শাহরুখ সেলাম জানাচ্ছেন তাঁর অগণতি ভক্তদের। যাদের ভালবাসাতেই আজ তিনি কিং খান।
আজ যাওয়ার পালা...
প্রায় বেশ কিছুক্ষণ বাড়ির বারান্দা থেকে ভালবাসার দেওয়ানেওয়ার পর বিদায় নিলেন শাহরুখ।
টুইট
মানুষের প্রতিক্রিয়ায় অভিভূত কিং খান টুইট করলেন, "কত সুন্দর মানুষ মন্নতের বাইরে জড়ো হয়েছেন। আমার জন্মদিন এত ভালবাসা ও অধিকার নিয়ে সেলিব্রেট করার জন্য সবাইকে ধন্যবাদ, অত্যন্ত বিনয়ী।"
ঝলমলে দিনে
সূর্যের আলোয় অনবদ্য কায়দায় আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়লেন কিং।
হ্যাপি নিউ ইয়ার।
সমর্থকদের ভালবাসায় আপ্লুত শাহরুখ জানলেন আদতেই এটা আমার জন্য "হ্যাপি নিউ ইয়ার"....
প্রথম কেক
ভক্তদের কাছ থেকে হাজার হাজার কেক উপহার পেয়েছেন শাহরুখ। তারই মধ্যে একটি কেক বেছে নিলেন কাটবেন বলে।
দ্বিতীয় কেক
আরও একটি কেক কাটলেন।
আবারও কেক
আরও একটি কেক তুলে নিলেন কাটার জন্য।
শেষ কেকটি
এটাই শেষ কেক যা উপহার পাওয়া কেকের মধ্যে থেকে বেছে নিলেন শাহরুখ।
উপহার
অ্যাক্টর লেখা এই টি শার্টটি উপহার পেয়েছেন শাহরুখ।
স্কেচ
নিজের হাতে পছন্দের হিরোর ছবি এঁকে তাঁকে উপহার দিলেন এক তরুণী। উপহার পেয়ে শাহরুখ এতটাই খুশি হয়েছেন যে তাঁকে কাছে ডেকে জড়িয়ে ধরলেন। ধন্যবাদও জানালেন।
আরও কাছাকাছি
ভক্তরা যাতে সবাই তাঁকে দেখতে পায় তাই বারান্দার পাঁচিলে উঠে দাঁড়িয়ে পড়লেন কিং খান।
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে
Click it and Unblock the Notifications