ShahRukh Khan: পাঠান, জওয়ানের পর আসছে ডাঙ্কি, রাজকুমার হিরানীর সঙ্গে প্রথম ছবি নিয়ে কী বললেন SRK
বক্স অফিসে নিজেই নিজের চ্যালেঞ্জার শাহরুখ খান। নিজের ছবি পাঠানকে বক্স অফিসে হারিয়ে ফেলেছেন তিনি। পাঠানের সব রেকর্ড ভেঙে দিয়েছে জওয়ান। আবার চলতি বছরেই আসছে তাঁর আরেকটি ছবি। নাম ডাঙ্কি।
এবারেই বড় ধমাকা যে তিনি দেবেন তাতে কোনও সন্দেহ নেই।
১৮ দিনেই আন্তর্জাতিক মার্কেটে ১০০০ কোটি টাকার কালেকশন করে ফেলেছে শাহরুখের জওয়ান। সপ্তাহান্তের দিনগুিলতে রেকর্ড টিকিট বিক্রি হচ্ছে। গদর-২কেও বক্স অফিসে হারিয়ে দিয়েছে শাহরুখের জওয়ান। তিনটি ভাষাতেই সমান ভাবে জনপ্রিয় হয়েছে তাঁর ছবি।

এখনও কোনও সিনেমা টিকতে পারেনি তাঁর কাছে। গত তিন সপ্তাহ ধরে বক্স অফিসে দাপিয়ে চলছে শাহরুখ খানের ছবিটি। এরই মাঝে আবার নতুন আরেকটি ছবির রিলিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। এর পরে ক্রিসমাসে আসতে চলেছে শাহরুখ খানের সিনেমা ডাঙ্কি। এবারে রাজকুমার হিরানীর পরিচালনায় ডাঙ্কিতে অভিনয় করেছেন তিনি।
শাহরুখ বলেছেন ডাঙ্কি তার নিজের মতো একটা ছবি। এর থেকেই স্পষ্ট যে রাজকুমার হিরানীর পরিচালনায় নতুন কিছু পেতে চলেছে ডাঙ্কি। ২২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। তবে ডাঙ্কি যে জওয়ান এবং পাঠানের মতো অ্যাকশন সিনেমা হবে না সেটার ইঙ্গিত দিয়েছেন তিনি। শাহরুখ খান বলেছেন ডাঙ্কি একটু মজার একটু আবেগপ্রবণ। তবে একটু নাকি অ্যাকশন তিনি দিয়েছেন। সেটা ছবিতে থাকবে কিনা তা পরিচালক জানেন। তবে ডাঙ্কি নিয়ে জল্পনার পারদ চড়ছে। ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা মিলবে তপসি পন্নুকে। বিশেষ চরিত্রে দেখা যাবে ভিকি কৌশল এবং ধর্মেন্দ্রকে।












Click it and Unblock the Notifications