শাহরুখ-কাজল জুটিকে নিয়ে আরও এক ব্লকবাস্টার ফিল্ম আসন্ন! ছবির স্টারকাস্ট ঘিরে জল্পনা
শাহরুখ-কাজল জুটিকে নিয়ে আরও এক ব্লকবস্টার ফিল্ম আসন্ন! ছবির স্টারকাস্ট ঘিরে জল্পনা
শাহরুখ-কাজল জুটি মানেই কোনও না কোনও ব্লকবাস্টার ছবির নাম উঠে আসে বলিউড প্রেমীদের মনে! শেষবার তাঁদের দু'জনকে 'দিলওয়ালে' ছবিতে দেখা গিয়েছে। এবার শোনা যাচ্ছে , ফের একবার শাহরুখ-কাজল জুটির নয়া ফিল্ম আসতে চলেছে। আপাতত এই ইস্যুতে এক নয়া মিডিয়া রিপোর্ট ঘিরে জল্পনা তুঙ্গে।

'দিলওয়ালে' ফ্লপের পর নয়া ব্লকবাস্টার আসন্ন!
প্রসঙ্গত, শেষবার 'দিলওয়ালে' ছবিতে দেখা গিয়েছে শাহরুখ কাজল জুটিকে। মাল্টি স্টারকাস্টের এই ছবিতে শাহরুখ-কাজলের সঙ্গে ছিলেন বরুণ ধওয়ান ও কৃতি শ্যাননরা। তবে ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় হতাশ হন অনুরাগীরা। তবে এবার আশা কোনও ব্লকবাস্টারের। ফ্রি প্রেস জার্নালের এক রিপোর্টে শাহরুখ ও কাজলের এই ফিল্মের জল্পনার কথা স্পষ্ট হয়েছে।

স্টারকাস্ট নিয়ে জল্পনা
শোনা যাচ্ছে, স্টারকাস্ট নিয়ে এই ছবিতে তাবড় নাম আসতে চলেছে। 'দিলওয়ালে' ফর্মুলার মতোই শাহরুখ কাজলের আসন্ন ছবিতে সম্ভবত থাকতে পারেন বিদ্যা বালান ও তাপসী পান্নু। এর আগে, শাহরুখ ও কাজলের ফিল্ম 'দিলওয়ালে' তে ছিলেন বরুণ ও কৃতী। শোনা যাচ্ছে সেই স্টারকাস্ট ফর্মুলাই আসন্ন ছবিতে থাকবে।

পরিচালকের নাম ঘিরে জল্পনা
প্রসঙ্গত জানা গিয়েছে, শাহরুখ কাজলের আসন্ন ছবির পরিচালনা করতে পারেন রাজু হিরানি। শোনা যাচ্ছে ছবিটি পাঞ্জাব ও কানাডার বিভিন্ন জায়গায় শ্যুটিং হবে। ছবিতে শাহরুখের স্ত্রীয়ে র ভূমিকায় ফের একবার কাজলকে দেখা যেতে পারে।

ছবির কাহিনি ঘিরে জল্পনা
এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা গিয়েছে, ছবিটিতে একজন মানুষের জীবনের বিভিন্ন পর্বর সফর তুলে ধরা হচ্ছে। ছবিতে এই ব্যক্তির সফরের মাঝে বিভিন্ন চরিত্র উঠে আসে। আর সেই চরিত্রগুলির জন্যই বিদ্যা বালান ও তাপসী পান্নুকে অফার দেওয়া হয়েছে বলে খবর। এই জায়গা থেকে আপাতত জল্পনা চড়ছে এই ফিল্মকে নিয়ে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications