অমিতাভ , শাহরুখকে নিয়ে প্রশ্ন তুলে খবরে শাহিদ! 'কবীর সিং' ঘিরে ফের সরব অভিনেতা
ফের একবার উস্কে গেল 'কবীর সিং' প্রসঙ্গ। ছবি মুক্তির পর থেকেই নাম ভূমিকায় থাকা চরিত্রচি নিয়ে রীতিমতো বিতর্কে পড়ে যান ছবির নির্মাতারা।
ফের একবার উস্কে গেল 'কবীর সিং' প্রসঙ্গ। ছবি মুক্তির পর থেকেই নাম ভূমিকায় থাকা চরিত্রচি নিয়ে রীতিমতো বিতর্কে পড়ে যান ছবির নির্মাতারা। বার বার প্রশ্ন ওঠে ,কবীর সিং এর মতো মদ্যপ ব্যক্তিত্বের চরিত্রকে উজ্জ্বল করে কি ফিল্ম কোনও ভুল বার্তা দিয়েছে ? এমন কি ফিল্মে নায়িকাকে নায়কের চড় মারার প্রসঙ্গ নিয়েও ব্যাপক তোলপাড় হয়।

এবার ফের একবার 'কবীর সিং' ছবির প্রসঙ্গ তুলে সরব হয়েছেন ছবির নায়ক শাহিদ কাপুর। 'কবীর সিং' প্রসঙ্গে শাহিদ কাপুর বলেন, ' যদি আপনি মনে করেন যে সিনেমা শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান তাহলে সেটা আপনার নিজস্ব ভাবনা আপনার। ' এরপর শাহিদ বলেন, ' আপনি কি বলছেন যে, মিস্টার বচ্চন এমন একজন যিনি চুরি করা শিখিয়েছেন ফিল্মের মাধ্যমে?' শাহিদের বক্তব্য শুধুমাক্র ফিল্মে একজন অভিনেতা কোনও একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন বলেই তিনি সেটা সমাজকে শিক্ষা দিচ্ছেন , তা ভাবাটা ভুল। ফলে কবীর সিংয়ের চরিত্রটি সমাজকে শিক্ষা দিচ্ছে তা হতে পারে না, বলে জানিয়েছেন শাহিদ।
এরপর শাহরুখের প্রসঙ্গ তুলে শাহিদ কাপুর বলেন, 'বাজিগরে' শাহরুখের অভিনীত চরিত্রটি শিল্পা শেট্টি র চরিত্রের সঙ্গে যা করেছিল, বা 'সঞ্জু' ছবিতে সোনম অভিনীত চরিত্রটিকে যেভাবে কোমোড-এর অংশ গলায় পরানো হয়, তা নিয়ে কিছু বলবেন না দর্শক? এমন প্রশ্ন তুলে 'কবীর সিং' নিয়ে জোরদার সওয়াল করেছেন শাহিদ।












Click it and Unblock the Notifications