সলমনের 'বজরঙ্গী ভাইজান'-এর প্রচারে শাহরুখ, আমির

'হিট অ্যান্ড রান' মামলায় শাস্তির ফাঁড়া কাটিয়েই সলমন খান ছুটেছিলেন কাশ্মীর। সেখানে তাঁর আগামী ছবি 'বজরঙ্গী ভাইজান'-এর শুটিং শেষ করে ফেরতও চলে এসেছেন তিনি।

আগামী ঈদে মুক্তি পাবে কবীর খান নির্দেশিত বজরঙ্গী ভাইজান। এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই সলমনপ্রেমীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। সল্লু ভাইয়ের লুক এই সিনেমায় একেবারে অন্যরকম। এক কাশ্মীরি যুবকের চরিত্রে অভিনয় করছেন তিনি।

সলমনের 'বজরঙ্গী ভাইজান'-এর প্রচারে শাহরুখ, আমির


একইসঙ্গে কাশ্মীরের অনন্য রূপ এই সিনেমায় তুলে ধরা হয়েছে যা সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে সন্দেহ নেই।

আকর্ষণের অবশ্য এখানেই শেষ নেই। বলিউড বাদশা কিং খান ও বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও সলমনের পাশে দাঁড়িয়ে 'বজরঙ্গী ভাইজান'-এর প্রচার করছেন বলে জল্পনা তৈরি হয়েছে।

গতকাল স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে প্রথমে শাহরুখ খান ও পরে আমির 'বজরঙ্গী ভাইজান'-এর প্রমোশন করেন।

সলমন নিজের টুইটার অ্যাকাউন্টে এই সিনেমায় নিজের লুক-এর ছবি না দিলেও শাহরুখ তা স্বতপ্রণোদিত হয়ে টুইট করেন। এরপর আমিরও একই ভাবে কিং খানকে অনুসরণ করে সলমনের লুক পোস্ট করেন।

দুই অভিনেতা কেন হঠাৎ সলমনের ছবির প্রচারের কাজে হাত লাগালেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে বলিউডে। কেউ কেউ বলছেন, সলমনের বিপদের সময় শাহরুখ বা আমির সলমনরে পাশে দাঁড়িয়েছিলেন। সেই ঘটনাই সব বিবাদ ভুলিয়ে তাদের এক ছাতার তলায় এনে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+