হঠাৎ কেন একসঙ্গে বলিউডের দুই খান ?

ইন্টারনেট টিভি নেটওয়ার্ক নেটফ্লিক্সের সিইও রিড হ্যাস্টিংস ও তাঁর দলের সঙ্গে 'খাস' সময় কাটালেন বলিউডের দুই 'খান'। খবর হল,এই আসরে দুজন খানের সঙ্গে আসন্ন কোনও প্রকল্পের বিষয়ে আলোচনা করেছে নেটফ্লিক্স।

ইন্টারনেট টিভি নেটওয়ার্ক নেটফ্লিক্সের সিইও রিড হ্যাস্টিংস ও তাঁর দলের সঙ্গে 'খাস' সময় কাটালেন বলিউডের দুই 'খান'। শনিবার রাতে এক অনুষ্ঠানে রিডের সঙ্গে খানিকটা সময় একসঙ্গে কাটান আমির ও শাহরুখ খান।

অনুষ্ঠানে যোগ দেওয়ার পর , শহরুখ ও হ্যাস্টিংস দুজনেই একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, শাহরুখ খান, আমির খান সহ রিড হেস্টিংস ও তাঁর সংস্থার সদস্যরা একসঙ্গে রয়েছেন।

হঠাৎ কেন একসঙ্গে বলিউডের দুই খান ?

নেটফ্লিক্সের তরফেও এই ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। পোস্টে এই আসরকে 'খানট্যাস্টিক'বলে বর্ণনা করা হয়। তবে খবর হল, এই আসরে দুজন খানের সঙ্গে আসন্ন কোনও প্রকল্পের বিষয়ে আলোচনা করেছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ রয়েছে নেটফ্লিক্স। যে চুক্তি অনুযায়ী শাহরুখের পুরনো নতুন সমস্ত ছবি দেখা যাবে নেটফ্লিক্সে।

এদিকে,শাহরুখ এই ছবিটি সোস্যাল মিডিয়ায় পোস্ট করে রিড হ্যাস্টিংস , টেড সারান্ডস সমেত আমির খানকে ধন্যবাদ জানান। টুইটারে ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই শহরুখের টুইটের ছবিটি ছড়িয়ে পড়ে সোস্যাল মিডিয়া জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+