২০১৬-র সেরা 'হট নিরামিষাশী তারকা' শাহিদ ও সোনম
পশু অধিকার সংস্থা পেটার তরফে এবার ২০১৬ সালের সেরা হট নিরামিষাশী তারকাদের নাম ঘোষণা করা হল। সবাইকে টপকে এই তালিকায় জিতলেন শাহিদ কাপুর এবং সোনম কাপুর।
পশু অধিকার সংস্থা পেটার তরফে এবার ২০১৬ সালের সেরা হট নিরামিষাশী তারকাদের নাম ঘোষণা করা হল। সবাইকে টপকে এই তালিকায় জিতলেন শাহিদ কাপুর এবং সোনম কাপুর।
তালিকায় ছিলেন দমদার প্রতিযোগীরা। যেমন অমিতাভ বচ্চন, আলিয়া ভট, কঙ্গনা রানাউত, বিদ্যুৎ জামওয়াল, আর মাধবন, সানি লিওনি।

পেটা ইন্ডিয়া ভোটের সাহায্যে বেছে নেওয়া হয়েছে বিজয়ীদের। পেটার তরফ থেকে জানানো হয়েছে, "সোনম, শাহিদ দুজনে ফিট, হট এবং দয়াশীল। ফ্যানেদের জন্য সোনম বা শাহিদ দুজনেই দারুণ উদাহরণ।"
শাহিদ কাপুর একটি বিবৃতিতে জানিয়েছেন, আমি মুরগী, শূকর, গরু, মাছ এবং অন্যান্য প্রাণী খুব ভালবাসি সেই কারণেই আমি নিরামিষাশী হয়েছি। নিরামিষাশী হওয়ার জন্য আমার কোনও দুঃখ নেই।

Click it and Unblock the Notifications