'পদ্মাবতী' ছবিতে শাহিদের এই নয়া লুক-এ মাত সোশ্যাল মিডিয়া
এবার সামনে এলো ছবির আরেক চরিত্র তথা রানি পদ্মিনীর স্বামী মহারাওয়াল রতন সিং এর লুক। এই রাজপুত রাজার ভূমিকায় ছবিতে দেখা যাবে শাহিদ কাপুরকে।
সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবতী' ছবিতে দীপিকা পাড়ুকোনের লুক , প্রচুর প্রশংসা কুড়িয়েছে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ডিপস। আর এবার সামনে এলো ছবির আরেক চরিত্র তথা রানি পদ্মিনীর স্বামী মহারাওয়াল রতন সিং এর লুক। এই রাজপুত রাজার ভূমিকায় ছবিতে দেখা যাবে শাহিদ কাপুরকে।
#MaharawalRatanSingh #Padmavati @FilmPadmavati pic.twitter.com/1FZv58z8IP
— Shahid Kapoor (@shahidkapoor) September 25, 2017
শাহিদের এই নতুন লুক , রীতিমত ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ায়। শক্ত চোয়াল, তাতে রাজপুতোচিত গোঁফ ও দাড়ি, সবমিলিয়ে শাহিদ রীতিমত 'হট' এই নয়া লুক-এ। ছবিতে শাহিদের চোখের দৃষ্টিই অনেক কতা বলে দিচ্ছে।
महारावलरतनसिंह.साहस,सामर्थ्यऔरसम्मानकाप्रतीक. #Padmavati @FilmPadmavati #MahaRawalRatanSingh pic.twitter.com/Gn3XUHuN11
— Shahid Kapoor (@shahidkapoor) September 25, 2017
শাহিদ তাঁর টুইটার প্রোফাইলে এই ছবি প্রকাশ করেন। টুইট বার্তায় লেখা আছে, 'মহরাওয়াল রতন সিং, সাহস, সামর্থ, আর সম্মানের প্রতীক'। টুইট বর্তার প্রতিটি কথাই ফুটে উঠছে শাহিদের এই পোস্টার লুক-এ। এই লুক তৈরির জন্য শাহিদ বহুদিন ধরেই বেশ কসরৎ করেন। এক সাক্ষাৎকারে শাহিদ জানিয়েও ছিলেন যে, তাঁকে 'পদ্মাবতী'-র জন্য় মোটা হতে হয়েছে। তবে চেহারায় মেদ না রেখে পেশীতে মেদ জমাতে হয়েছে। যে প্রক্রিয়া মোটেও সহজ ছিল না।












Click it and Unblock the Notifications