শাহিদ কাপুরের ভাই ঈশানের প্রথম ছবিই কি দীপিকার সঙ্গে?
ঈশানের নাকি ইরানি ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস' দিয়েই অভিনয় জগতে অভিষেক হতে চলেছে। সম্ভবত এই ছবিতে দীপিকা পাডুকোনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ঈশানকে।
প্রথমে শোনা গিয়েছিল, শাহিদ কাপুরের ভাই ঈশান করন জোহরের ছবি দিয়েই বলিউডের শুরুটা করবেন। মারাঠী ছবি 'সাইরাত'-এর হিন্দি রিমেকে শ্রীদেবী কন্যা জাহ্নবীর বিপরীতে দেখা যাবে ঈশানকে। কিন্তু তা হল না।
কিন্তু তার পরিবর্তে যা হতে চলেছে তা আরও বড় খবর।

মুম্বই মিররে প্রকাশিত খবর অনুযায়ী, ঈশানের নাকি ইরানি ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস' দিয়েই অভিনয় জগতে অভিষেক হতে চলেছে। তার চেয়েও বড় খবর সম্ভবত এই ছবিতে দীপিকা পাডুকোনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ঈশানকে।
গত বছর এই ছবির জন্যই লুক টেস্ট দিয়েছিলেন দীপিকা। দীপিকা এই ছবিতে কাজ করছেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে ছবির প্রযোজক জানিয়েছেন, এই ছবিতে ঈশান পাকাপাকিভাবেই অভিনয় করছেন।
ছবিটি মূলত ভাই-বোনের সম্পর্ক নিয়ে। ছবির প্রযোজক জানিয়েছেন, লুক টেস্টে অসাধারণ মানিয়েছে ঈশানকে। ও দারুণ অভিনেতা। এই চরিত্রর জন্য পরিচালক মাজিদ মাজিদি যেমন অভিনেতা চাইছিলেন, ঈশান ঠিক তেমনই।
এই ছবির দৃশ্য মুম্বই এবং জয়পুরে শ্যুট করা হবে।












Click it and Unblock the Notifications