ক্যানসারে সত্যিই কি আক্রান্ত শাহিদ! কী বললেন অভিনেতা

বেশ কিছুদিন ধরেই রটে থাকে স্টমাক ক্যানসারে আক্রান্ত অভিনেতা শাহিদ কাপুর। ৩৭ বছর বয়সী এই অভিনেতার অসুস্থতার খবরকে একেবারেই নস্যাৎ করে দেয় তাঁর পরিবার।

বেশ কিছুদিন ধরেই রটে থাকে স্টমাক ক্যানসারে আক্রান্ত অভিনেতা শাহিদ কাপুর। ৩৭ বছর বয়সী এই অভিনেতার অসুস্থতার খবরকে একেবারেই নস্যাৎ করে দেয় তাঁর পরিবার। এই সংক্রান্ত সমস্থয খবর ভুয়ো ও মিথ্যা বলে দাবি করা হয়। এবার সেই স্টমাক ক্যানসারের খবর নিয়ে মুখ খুললেন শাহিদ।

সত্যিই কি ক্যানসারে আক্রন্ত শাহিদ! কী বললেন অভিনেতা

শাহিদ জানিয়েছেন, তিনি একদমই সুস্থ রয়েছেন। এই সমস্ত মিথ্যা রটনায় কান দিতে বারণ করেছেন তিনি। এই মুহূর্তে পরিবারের সঙ্গে তিনি দিল্লিতে সময় কাটাচ্ছেন। সেখানে পরিবারের সঙ্গে হাসিখুশি একাধিক ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন শাহিদ।পাশাপাশি টুইট করে শাহিদ জানিয়েছেন , যে তিনি সম্পূর্ণ সুস্থ।

উল্লেখ্য়, সর্বশেষ 'বাত্তি গুল মিটার চালু' ছবিতে দেখা গিয়েছিল শাহিদকে। শাহিদ কাপুরের সেই ছবি অবশ্য সেভাবে বক্স অফিসে কামাল দেখাতে পারেনি। এদিকে, ক্যানসার সংক্রান্ত এই ভুয়ো খবর রটে যাওয়ার আগেও ইনস্টাগ্রাম ও সোশ্যাল মিডিয়া সাইটে শাহিদ -মীরার একাধিক নজরকাড়া ছবি প্রকাশিত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+