(ছবি) করিনা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়েতে নিমন্ত্রণে না শাহিদের!
অভিনেতা শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের বিয়ে এখন বলিউডের হট টপিক। পাত্র ও পাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। কিন্তু অতিথি তালিকা নিয়েই এখন চলছে যত জল্পনা, কল্পনা।
এদিকে সলমন খান এখনও বিয়ের নিমন্ত্রণ পাননি। যদিও সলমনের দৃঢ় বিশ্বাস শাহিদ নিশ্চয় তাঁকে তাঁর বিয়েতে ডাকবেন। করিনাও নিমন্ত্রণ পেলে নিজের প্রাক্তন প্রেমিকের বিয়েতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু সূত্রের খবর,অতিথি তালিকায় সলমনের থাকার সম্ভাবনা থাকলেও করিনার ক্ষেত্রে সেটুকুও নেই।
শুধু করিনাই নয়, শাহিদের আর এক প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কা চোপড়াও বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন না।
একটি জনপ্রিয় ওয়েবসাইটে শাহিদের এক অত্যন্ত ঘণিষ্ট বন্ধু জানিয়েছেন, "যখন পড়লাম যে শাহিদের এক জনপ্রিয় প্রাক্তন প্রেমিকা বিয়েতে আমন্ত্রণ পাওয়া নিয়ে কথা বলছে দেখে তো আমরা অবাক। তিনি কী ভুলে গিয়েছেন শাহিদের সঙ্গে কী ব্যবহার করেছেন? সহ অভিনেতার সঙ্গে আউটডোর শুটিংয়ে গিয়েছিল, সেখানে দুজনের মধ্য়ে গোপন কাণ্ডকারখানা হয়য। মুম্বইতে ফিরে এসে শাহিদের কাছে এমন ব্যবহার করতে থাকে যেন সব স্বাভাবিক আছে।"
"এই গোপন কথা জানতে পারার পর শাহিদ এই সম্পর্ক ভেঙে দেয়। এখন যে শাহিদের বিয়েতে নিমন্ত্রণ পেতে চাইছে? কী কৌতুক!"
{photo-feature}












Click it and Unblock the Notifications