শহিদ -মীরা-র জুটিতে লুটি, ছবিতে আগুন ইন্টারনেটে
শাহিদ কাপুর ও মীর রাজপুত বলিউডের এই দম্পতি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে শিরোনামে আসেন। তবে এবার যে কারণে তাঁরা শিরোনামে এলেন তা বেশ হাটকে।
শহিদ কাপুর ও মীরা রাজপুত। দাম্পত্য জীবনে মধুর এলিমেন্ট এঁদের প্রচুর। প্রেমের বহু রঙিন ফ্রেম এঁরা উপহার দিয়েছেন।

হাঁটুর বয়সী মীরাকে ২০১৫ সালে বিয়ে করেন শহিদ কাপুর। করিনা-প্রিয়ঙ্কা বিভিন্ন ঘাটের জল খেয়ে শহিদ শেষ পর্যন্ত সম্বন্ধ করে বিয়েতে সম্মত হন। তাও আবার ১৩ বছরের ছোট মেয়েকে বিয়ে করেন শাহিদ। উচ্চবিত্ত পরিবারের মেয়ে হলেও বলিউডি ঘরানার সঙ্গে খুব বেশি যোগ ছিল না তাঁর। কিন্তু ধীরে ধীরে দু' বছর পেরিয়ে তিনিও আজ গ্ল্যামার জগতের বাসিন্দা।
সুন্দরী মীরা তাই এখন জনপ্রিয় ম্যাগজিনের কভার পেজে আসার যোগ্যতাও অর্জন করে নিয়েছেন। প্রথম কভার পেজ অ্যাপিয়ারেন্সে তাঁর সঙ্গী তাঁর হাবি শাহিদ কাপুর। প্রথম সব কিছুর আনন্দই আলাদা। আর তাই আবেগে ভেসে শাহিদের কচি বউ নিজেদের ম্যাগাজিনের কভার পেজের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছেন।
এদিকে এই ছবিতে এখন মজেছে নেটদুনিয়া। তবে মীরা মাত্র একটা ছবি পোস্ট করলেও তাঁদের ফ্যান ক্লাব এই ফটোশ্যুটের আরও ছবি পোস্ট করে দিয়েছেন। তাতেও দু'জনের কেমিস্ট্রে কার্যত আগুন ধরিয়ে দিচ্ছে।
Look at this beautiful couple😍😍😭😭😭😭 #shahidkapoor #mirakapoor @shahidkapoor @mira.kapoor
A post shared by Shahid kapoor Team 🦋 (@shahidkapoorteam) on












Click it and Unblock the Notifications