দিদি হল ছোট্ট মিশা! শাহিদ-মীরার পরিবারে খুশির জোয়ার
ফের বাবা হলেন শাহিদ কাপুর। মীরা ও শাহিদের পরিবারে নতুন সদস্যটি পুত্র সন্তান। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে এই পুত্র সন্তানের জন্ম দেন মীরা।
ফের বাবা হলেন শাহিদ কাপুর। মীরা ও শাহিদের পরিবারে নতুন সদস্যটি পুত্র সন্তান। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে এই পুত্র সন্তানের জন্ম দেন মীরা।

নতুন সদস্য আসায় স্বভাবতই খুশি শাহিদ- মীরার পরিবার। এদিকে, পরিবারের নতুন সদস্যটি আসায় শাহিদ মীরার প্রথম সন্তান মিশা এখন বহাল তবিয়তে ভাইয়ের ওপর দিদিগিরি চালাতে পারবে! যদিও এখনও শাহিদের পুত্রসন্তানের কোনও ছবি প্রকাশ্যে আসেনি। তবে নবাগতকে স্বাগত জানাতে নুন বাংলো নতুনভাবে সাজিয়ে ফেলেছেন শাহিদ-মীরা।
আগামী বছরের মধ্যেই সেই বাড়িতে শাহিদ মীরা চলে যাবেন। মুম্বইয়ের বুকে ৫৬ কোটি টাকার এই বাংলোতে রয়েছে তাক লাগানো আর্কিটেকচার। আগামী দিনে দুই সন্তানকে নিয়ে একানেই থাকতে চলেছেন শাহিদ ওএ মীরা।

Click it and Unblock the Notifications