(ছবি) বিগ বি থেকে রণবীর সিং, শাহিদ-মীরার রিসেপশন পার্টিতে চাঁদের হাট
প্রথমে কানাঘুষোয় শোনা গিয়েছিল বলিউডের একাংশ শাহিদ কাপুরের ব্যবহারে ক্ষুব্ধ তাই তাঁর জাঁতজমকপূর্ণ রিসেপশন পার্টিতে দেখা যাবে না অনেককেই। এই না দেখা যাওয়ার তালিকায় অনেকজনই থাকলেও যে তারকাদের দেকা গেল সে তালিকাটাও নেহাত কম নয়।
হোটেল প্যালাডিয়াম যেখানে সদ্য বিবাহিত শাহিদ কাপুর ও মীরা রাজপুতে গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হল সেখান সবার প্রথমেই পৌঁছে গিয়েছেলেন পাত্রের মা নীলম আজমি। একগাল হাসি নিয়ে অভ্যর্থনা জানাচ্ছিলেন সমস্ত অতিথিদের। [(ছবি) মুম্বই রিসেপশনে শাহিদ কাপুর ও মীরা রাজপুতের 'ফার্স্ট লুক'! ]
তারকা অতিথিদের মধ্যে প্রথম ছিলেন অমিতাভ বচ্চন যিনি প্যালাডিয়ামে পৌঁছিয়েছিলেন। আলোকচিত্রীদের ক্যামেরার সামনে পোজও দিলেন। এছাড়াও শাহিদের সহ অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভট, শ্রদ্ধা কাপুর, কঙ্গনা রানাউতও উপস্থিত ছিলেন। [শাহিদ কাপুর ও মীরা রাজপুতের বিয়ে ও ডিনার পার্টির এক্সক্লুসিভ কিছু ছবি!]
পাশাপাশি উপস্থিত ছিলেন অনিল কাপুর, সোনম কাপুর, অর্জুন কাপুর, রণবীর সিং, শামক ডাওয়ার, সিদ্ধার্থ রায় কাপুর, বিশাল ভরদ্বাজ, দিয়া মির্জা প্রমুখ। [(ছবি) শাহিদ-মীরার বিয়ের পরমুহূর্তের এক্সক্লুসিভ ছবি]
সূত্রের খবর, রিসেপশনের সমস্ত আয়োজনের খুঁটিনাটি মীরার নজরদারিতে হয়েছে। অর্পিতা খানের বিয়ের ওয়েডিং প্ল্য়ানারই শাহিদ ও মীরার রিসেপশনের আয়োজন করেছেন। [শাহিদ কাপুর ও মীরা রাজপুতের সঙ্গীতের ভিতরের ছবি!]
আসুন দেখে নেওয়া যাক বলিউডের কোন তারকারা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।

শাহিদ-মীরা
মুম্বইয়ের প্যালাডিয়াম হোটেলে রবিবার রাতে হয়ে গেল শাহিদ কাপুর ও মীরা রাজপুতের রিসেপশন পার্টি। সবে ঢুকছে নবদম্পতি।

শাহিদের মা
হোটেল প্যালাডিয়ামে সবার প্রথমেই পৌঁছে গিয়েছেলেন শাহিদের মা নীলম আজমি। একগাল হাসি নিয়ে অভ্যর্থনা জানাচ্ছিলেন সমস্ত অতিথিদের।পরনে বেগুনী রংয়ের লেহেঙ্গা।

অমিতাভ বচ্চন
তারকা অতিথিদের মধ্যে প্রথম ছিলেন অমিতাভ বচ্চন যিনি প্যালাডিয়ামে পৌঁছিয়েছিলেন।

তুষার কাপুর
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিতেন্দ্রপুত্র তুষার কাপুর।

ঈশান
শাহিদের ছোট ভাই ঈশানও দাদার বিয়েতে স্যুট বুট পরে কেতাদুরস্ত।

আলিয়া ভট
সানদার ছবিতে শাহিদের সহ অভিনেত্রী আলিয়া ভটও অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন তাড়াতাড়িই।

শ্রদ্ধা কাপুর
হায়দার ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন শাহিদ। শ্রদ্ধা মিস করেননি বন্ধুর রিসেপশন। সাদা পোশাকে সবার নজর আকর্ষণ করেছিলেন শ্রদ্ধা।

সোনম কাপুর
শাহিদ-মীরার রিসেপশন পার্টিতে অনবদ্য দেখাচ্ছিল সোনম কাপুরকে।

রণবীর সিং
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর সিং।

অর্জুন কাপুর
শাহিদ-মীরার রিসেপশনে এসেছিলেন অভিনেতা অর্জুন কাপুরও।

জেনেলিয়া
মুম্বইয়ে শাহিদ কাপুর ও মীরা রাজপুতের রিসেপশনে মিষ্টি লাগছে জেনেলিয়া ডিসুজাকে।

বিশাল-সাজিদ
শাহিদের রিসেপশনে হায়দর ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ। সঙ্গে আর এক জনপ্রিয় পরিচালক ও প্রযোজক সাজিদ নাদিওয়াডওয়ালা।

সিদ্ধার্থ রায় কাপুর
শাহিদ কাপুরের প্রাক্তন প্রেমিকা বিদ্যা বালনের স্বামী সিদ্ধার্থ রায় কাপুর এদিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

দিয়া মির্জা
গত বছরই গাঁটছড়া বেঁধেছেন দিয়া। এদিন সোনালি রংয়ের সালোয়ার কামিজে সুন্দরী দিয়া মির্জা।

অনিল কাপুর
মেয়ে সোনম কাপুরের পাশাপাশি শাহিদের রিসেপশনে উপস্থিত ছিলেন বাবা অনিল কাপুরও।

প্রীতি জিনতা
অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী প্রীতি জিনতা। উজ্জ্বল রানি রংয়ের একটি শাড়ি পড়েছিলেন প্রীতি।

কৃতী শ্যানন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃতী শ্যাননও।

ইমতিয়াজ আলি
জব উই মেট ছবির পরিচালক ইমতিয়াজ আলিও এসেছিলেন শাহিদের রিসেপশন অনুষ্ঠানে।

কঙ্গনা রানাউত
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়া পছন্দ না হলেও রেঙ্গুন ছবির কোস্টার শাহিদের রিসেপশন অনুষ্ঠানে কিন্তু ঠিকই পৌঁছে গিয়েছিলেন কঙ্গনা রানাউত।

সেলফি
মণীষ পলের সঙ্গে সেলফি তুলেছেন শাহিদ ও মীরা রাজপুত।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications