রণবীর বনাম শাহিদের 'পদ্মাবত'-এর ঠাণ্ডা লড়াই জারি! অ্য়াওয়ার্ড শোয়ে কী ঘটালেন শাশা

'পদ্মাবত' মুক্তির সময় একাধিক সাক্ষাৎকারে শাহিদ কাপুর দাবি করেছিলেন যে তাঁকে সেভাবে স্ক্রিন টাইম দেওয়া হয়নি। ফলে সেভাবে অভিনয়ের সুযোগ সঞ্জয় লীলা বনশালীর ছবিতে তিনি পাননি বলে ঘনিষ্ঠমহলে ক্ষোভ উগড়ে দেন শাহিদ। এবার সেই শাহিদ কাপুরই স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে ঘটিয়ে দিলেন বড়সড় কাণ্ড।

রণবীর বনাম শাহিদের পদ্মাবত-এর ঠাণ্ডা লড়াই জারি! অ্য়াওয়ার্ড শোতে কী ঘটালেন শাশা

অ্যাওয়ার্ডের সন্ধ্যায় যখন 'সেরা অভিনেতা'র পুরস্কার ঘোষিত হয়েছে স্টার স্ক্রিনে তখন তা ঘোষিত হয় রণবীর সিং এর নামে। এরপরই শো ছেড়ে বেরিয়ে যান শাহিদ। সূত্রের দাাবি, শাহিদের পারফর্ম করার কথা ছিল শোতে। আর তারপরই তিনি সেরা অভিনেতার পুরস্কার নিতে মঞ্চে প্রবেশ করতেন। কিন্তু আয়োজকরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেন। এক্কেবারে শেষ মুহূর্তে ঠিক হয় যে শাহিদ পাচ্ছেন না পুরস্কার। সেরার সেরা তকমা নিয়ে যান 'পদ্মাবত' এ শাহিদের সহ অভিনেতা রণবীর সিং। এরপরই ক্ষোভের জেরে শো ছেড়ে বেরিয়ে যান শাহিদ।

প্রসঙ্গত, ইন্ডস্ট্রিতে কান পাতলেই শোনা যায় যে শাহিদ ও রণবীরের মধ্যে ঠাণ্ডা লড়াইয়ের সূত্রপাত 'পদ্মাবত' র সেট থেকেই। চরিত্রের বিচারে রণবীরকে অভিনয়ের যে সুযোগ দেওয়া হয়েছিল , তা শাহিদ পাননি বলে দবি করেন শাহিদ ঘনিষ্ঠরা। এমন ক্ষোভ শাহিদের মনেও ছিল। আর সেই ঠাণ্ডা লড়াই এবার ফের একবার প্রাকশ্যে এলো বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+