প্রিয়ঙ্কার রিসেপশনে 'প্রাক্তন বয়ফ্রেন্ড'রা! জমকালো আয়োজনে কী কী ঘটে গেল

রাজস্থানের উমেদভবন প্যালেসে রাজকীয় আয়জনে দুটি ভিন্ন ধর্মমতে বিয়ে সম্পন্ন করেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। তারপর রাজধানী দিল্লিতে বিশেষ রিসেপশন পর্ব চলে।

রাজস্থানের উমেদভবন প্যালেসে রাজকীয় আয়জনে দুটি ভিন্ন ধর্মমতে বিয়ে সম্পন্ন করেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। তারপর রাজধানী দিল্লিতে বিশেষ রিসেপশন পর্ব চলে। যেখানে আমন্ত্রিতের তালিকায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর নিকয়াঙ্কার বিশেষ রিসেপশন আয়োজিত হয় মুম্বইয়ে। আর সেই পার্টিতে তারকার সমাহার ছিল দেখার মত। আমন্ত্রিতের তালিকা থেকে বাদ যাননি প্রিয়ঙ্কার প্রাক্তন বয়ফ্রেন্ড শাহিদ কাপুর, হরমন বাওয়েজারা।

সলমন খান

'ভরত' ছবিটি প্রিয়ঙ্কা মাঝ রাস্তায় ছেড়ে যাওয়ার পর রীতিমত ক্ষুব্ধ ছিলেন সলমন খান। তবে সেই রাগ অভিমান ঝেড়ে প্রিয়ঙ্কার রিসেপশনে দেখা গেল সলমনখানকে।

রেখা

প্রিয়ঙ্কা নিকের রিসেপশনে অন্যতম গ্ল্যামার ফ্যাক্টর ছিলেন অভিনেত্রী রেখা। সেই ভিডিওও সোশ্যাল মিডিয়া মাত করছে।

বিদ্যা বালান

স্বামী সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে এদিনের রিসেপশনে আসেন অভিনেত্রী বিদ্যা বালান।

সমারোহে আশা-কাজল

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের সঙ্গে এদিন প্রিয়ঙ্কা নিকের রিসেপশনে আসেন অভিনেত্রী কাজল।

ক্যাটরিনা

নিক-প্রিয়ঙ্কার মুম্বইয়ের রিসেপশনের সন্ধ্যায় উপস্থিত হন ক্যাটরিনা কাইফও। আসরে গ্ল্যামার ফ্যাক্টর যোগ করেন ক্যাট!

শাহিদ কাপুর

প্রিয়ঙ্কার সঙ্গে একটা সময় শাহিদ কাপুরের সম্পর্কের কথা বেশ মশলাদার গল্প হিসেবে চাউর হয় বলিউডের অলিগলিতে! এদিন প্রিয়ঙ্কার রিসেপশনে সেই শাহিদ ও তাঁর স্ত্রী মীরাকে দেখা গেল।

হরমন বাওয়েজা

'হোয়াটস ইওর রাশি' ছবির দৌলতে প্রিয়ঙ্কার সঙ্গে প্রেম পর্ব শুরু হয় হরমন বাওয়েজার। সেই 'প্রাক্তন' হরমনকেও এদিন দেখা গেল প্রিয়ঙ্কার বিয়েতে।

দীপবীর

এদিনের আসরে দেখা যায় প্রিয়ঙ্কার বলিউডের 'বেস্টফ্রেন্ড' দীপিকাকেও। দীপিকা পাড়ুকোন ও তাঁর স্বামী রণবীর সিংকেও দেখা যায় প্রিয়ঙ্কা নিকের রিসেপশনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+