'প্রীতিকে থাপ্পড় না মারলে..', শাহিদ এবার মুখ খুললেন 'কবীর সিং' নিয়ে
'কবীর সিং' মুক্তির পর থেকেই বিতর্কে। ছবির চিত্রনাট্য ও ছবির মূল চরিত্র ঘিরেই যাবতীয় বিতর্ক। পাশপাশি , এক সাক্ষাৎকারে ছবির পরিচালক সন্দীপ বঙ্গার 'থাপ্পড়' প্রসঙ্গে মন্তব্য নিয়েও ওঠে বিতর্কের ঝড়।
'কবীর সিং' মুক্তির পর থেকেই বিতর্কে। ছবির চিত্রনাট্য ও ছবির মূল চরিত্র ঘিরেই যাবতীয় বিতর্ক। পাশপাশি , এক সাক্ষাৎকারে ছবির পরিচালক সন্দীপ বঙ্গার 'থাপ্পড়' প্রসঙ্গে মন্তব্য নিয়েও ওঠে বিতর্কের ঝড়। ছবিতে গার্লফ্রেন্ডকে কবীর সিংয়ের থাপ্পড় মারা নিয়ে শুরু হয় যাবতীয় বিতর্ক। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ছবির নায়ক শাহিদ কাপুর।

থাপ্পড় প্রসঙ্গ ও শাহিদ
'কবীর সিং ' ফিল্মের সাফল্য নিয়ে এই প্রথমবার মুখ খুললেন শাহিদ কাপুর। আর সাম্প্রতিক সাক্ষাৎকারে শাহিদ বলেন, 'কবীর সিংয়ের সঙ্গে একটাই সমস্যা ছিল, তা হল তাংর রাগ। ..' এরপরই কথা প্রসঙ্গে শাহিদ বলেন, ' যদি কবীর সিং প্রীতিকে থাপ্পড় না মারত,তাহলে কি বাকি সমস্ত কিছু সঠিক চলছে বলে মনে হত? মেয়েটিকে থাপ্পড় মেরেছে বলেই মনে হয়েছে আপনাদের যে এটা মেনে নেওয়া যাচ্ছে না।,এই চরিত্রটিকে মানা যায়না। আমার চেয়েছিলাম যে দর্শকরা এটা মেনে যেন না নেন, ওঁর ব্যবহার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। '

'কবীর সিং' প্রসঙ্গে শাহিদ
ছবির চরিত্রটি নিয়ে শাহিদ কাপুর বেশ উচ্ছ্বসিত। অই সাফল্যের নিরিখে শাহিদের মনে হয়েছে, 'সম্ভবত এই সাফল্য' তিনি 'ডিজার্ভ' করেন না! তবে ছবির চরিত্রটি নিয়ে মন্তব্য করতে গিয়ে শাহিদ বলেন, এই চরিত্রটিই নায়ক আবার এই চরিত্রটিই থবির খলনায়ক।

২০১৯ এর ব্লকবাস্টার
'কবীর সিং' এই মুহূর্তে এই বছরে বলিউডের সবচেয়ে সফল ফিল্ম। ৩০০ কোটি টাকার ক্লাবের দিকে এবার এগিয়ে যাচ্ছে ছবিটি। শাহিদ অভিনীত এই ফিল্ম ইতিমধ্যেই পার কর গিয়েছে ২৭১.২৪ কোটি টাকার গণ্ডী।












Click it and Unblock the Notifications